Tuesday, May 19, 2026

রবিবাসরীয় দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি , বৃষ্টি চলবে উত্তরে 

Date:

Share post:

চৈত্রের মধ্যগগনে চাঁদিফাটা গরমে নাভিশ্বাস অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। উর্ধ্বমুখী পারদ, আগামী দু’দিনে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। রবিবারও দক্ষিণবঙ্গের চারটি জেলায় তাপপ্রবাহের (Heatwave alert) পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও একেবারেই উল্টো ছবি উত্তরে। আগামী দু’দিন বৃষ্টি চলবে পার্বত্য জেলায়।

ছুটির সকালে চরম গরমে ঘুম ভেঙেছে বাঙালির। আবহাওয়া কর্তারা বলছেন, রবিবার দিনভর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে উষ্ণতা বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতির কোনও রদবদল নেই। ইদের দিনও ‘হট ডে’ অবস্থা জারি থাকবে। আগামী মঙ্গলবার থেকে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। যদিও রাতের অস্বস্তি একই থাকবে। এদিন কলকাতায় পারদ ৩৮ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রির ঘরে। দার্জিলিঙের পার্বত্য এলাকায় আজ ও সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

 

 

Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...