Thursday, May 14, 2026

ইদের দিনে জমিয়ে বিরিয়ানি রান্না রিঙ্কুর, ভিডিও পোস্ট কলকাতার

Date:

Share post:

আজ খুশির ইদ। ইদের আনন্দে মেতেছে সকলে। তবে আজ আবার আইপিএল-এ মহারণ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। আর তার আগে গুরবাজ এবং মইন আলিদের ঈদের দিনে বিরিয়ানি রান্না করে খাওয়ালেন রিঙ্কু সিং। যেই ভিডিও পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স।

সোশ্যাস মিডিয়ায় কলকাতা নাইট রাইডার্স দলের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, কলকাতার স্টাইলে বিরিয়ানি রান্না করছেন রিঙ্কু। পাশাপাশি নিজের জীবনের কথাও তুলে ধরেন নাইটদের তরুণ তুর্কী। যদিও বিরিয়ানি রান্নার সময় রিঙ্কু পাশে ছিলেন জনপ্রিয় শেফ। সেখানেই কলকাতার বিরিয়ানিতে যে একটা আলু থাকে, সেটা জানাতে ভুললেন না রিঙ্কু।

তবে শুধু বিরিয়ানি নয়, এই কথাবার্তার মধ্যেই রিঙ্কুর মুখে শোনা যায় কলকাতার বিভিন্ন মিষ্টি কথাও। এবং তা খাওয়ানো হয়। তাঁর চোখ বন্ধ করে বিভিন্ন খাবারের পরীক্ষাও নেওয়া হয়। সেই সময় সেখানে প্রবেশ করেন গুরবাজ ও মইন আলি। আর এর পরই ইদের দিন জমিয়ে বিরিয়ানি খান নাইট ক্রিকেটাররা।

 

View this post on Instagram

 

A post shared by Kolkata Knight Riders (@kkriders)

আরও পড়ুন- কলকাতার বিরুদ্ধে নামার আগে সুখবর মুম্বই শিবিরে, বল হাতে অনুশীলন বুমরাহর

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...