Wednesday, May 13, 2026

পাথরপ্রতিমা বিস্ফোরণে ধৃত ১, রিপোর্ট তলব নবান্নের

Date:

Share post:

পাথরপ্রতিমা বিস্ফোরণের ঘটনায় আটক কারখানার এক মালিক চন্দ্রকান্ত বণিক। মঙ্গলবার সকালে ঢোলাহাট থানার পুলিশ (Police) তাঁকে আটক করে। পাথরপ্রতিমার বাজি কারখানার বিস্ফোরণের ঘটনায় জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করল নবান্ন (Nabbana)।

সোমবার রাতে বাসন্তীপুজোর জন্য একটি ঘরে বাজি তৈরি করা হচ্ছিল বলে খবর। রাত সাড়ে নটা নাগাদ হঠাৎই বিস্ফোরণ হয়। অভিযোগ, ঢোলাহাট থানা এলাকার চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল। আচমকাই বাজির স্তূপে আগুন ধরে যায়। বাড়িতে একাধিক গ্যাস সিলিন্ডার মজুত ছিল। পুরো দুর্ঘটনার জেরে সারাবাড়িতে আগুন ধরে যায়। রাতেই শিশু-সহ ৭ জনের মৃত্যু হয়। এদিন ভোররাতে আরও একজনের মৃত্যু হয়।

ঘটনার পরেই গা ঢাকা দেন কারখানার দুই মালিক চন্দ্রকান্ত বণিক ও তুষার বণিক। এদিন সকালে চন্দ্রকান্তকে আটক করেছে পুলিশ। তবে এখনও বেপাত্তা তুষার। এই ঘটনায় জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে নবান্ন (Nabbana)। কীভাবে এই ঘটনা ঘটল, জনবসতিপূর্ণ এলাকায় বাজি কারখানার লাইসেন্স ছিল কি না খতিয়ে দেখতে বলা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসকের কাছে ২৪ ঘন্টার মধ্যে ওই বিস্ফোরণের ঘটনায় দুই শিশুসহ যে ৮ জনের মৃত্যু হয়েছে তা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে।

এদিকে এই বিস্ফোরণের পর মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বিভিন্ন জেলার পুলিশ সুপারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকে বেআইনি বাজি কারখানা ও আতশবাজি মজুত ইত্যাদি নিয়ে কড়া অবস্থান নেওয়ার নির্দেশ দেন ডিজি। থানা এলাকাভিত্তিক কোথাও এই ধরনের বেআইনি বাজি তৈরি এবং মমজুত চ্ছে কি না তার বিরুদ্ধে লাগাতার অভিযান চালানোর নির্দেশ দেন ডিজি। বেআইনি বাজি, বাজেয়াপ্ত করতে নিয়মিত চেকিং ও তল্লাশি নিয়মিত চালাতে প্রতিটি জেলার পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, জেলাভিত্তিক কোথায় কোথায় মাসে কোটি করে এই ধরনের তল্লাশি অভিযান হয়েছে সেই রিপোর্ট নবান্নে পাঠানোর নির্দেশ দিয়েছেন ডিজি। মঙ্গলবার বিকেলে ঢোলারহাটে বেআইনি বাজি কারখানার বিস্ফোরণ স্কুলে তদন্তে যায় ফরেনসিক টিম।

Related articles

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...