Saturday, March 14, 2026

অর্থবর্ষের শুরুর দিনই হু হু করে পড়ছে সেনসেক্স! নামছে নিফটিও

Date:

Share post:

মঙ্গলে অমঙ্গল শেয়ারবাজারে। নতুন অর্থবর্ষের প্রথম সেশনেই একধাক্কায় পড়ল সেনসেক্স (Sensex)। ইদের ছুটির পরেই শেয়ার বাজারে দুপুর পৌনে দুটো নাগাদ ১ হাজার ৩৯০ পয়েন্ট পড়ল সেনসেক্স (Sensex)। একই ভাবে পড়েছে নিফটি ৫০। নিফটির পতন হয়েছে ৩৪০ পয়েন্ট।

এদিন ২ শতাংশের অধিক দর পড়েছে ইনফোসিস ও টাটা কনসালটেন্সি সার্ভিসের শেয়ারের। মুনাফার নিরিখে শীর্ষে ছিল HBL Power, Vodafone Idea, Indus Towers, টাটা টেলিসার্ভিসেস, তেজস নেটওয়ার্কস, রতন ইন্ডিয়া ইনফ্রা, ওরিয়েন্ট রিফ্র্যাক্টরিজ, ইন্দাসইন্ড ব্য়াঙ্ক, বিকাজি ফুডস, ট্রেন্ট, গডফ্রে ফিলিপস, রুট মোবাইল, এমএমটিসি, নেটওয়ার্ক 18 মিডিয়া এবং JBM Auto-র শেয়ার।

আজ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে UCO Bank, Voltas, ফাইভ স্টার বিজনেস ফিনান্স, জে বি কেমিক্য়ালস, অম্বর এন্টারপ্রাইজেস, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, অতুল, ওবেরয় রিয়েলটি, আর আর কেবল, রেডিংটন, এলটি ফুডস, বিজয়া ডায়গনস্টিক, নিউল্যান্ড ল্যাবস, এবং আইপিসিএ ল্যাবসের শেয়ারে।

আরও খবর: পাথরপ্রতিমা বিস্ফোরণে ধৃত ১, রিপোর্ট তলব নবান্নের

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...