Saturday, May 16, 2026

টি-টোয়েন্টির পর একদিনের সিরিজেও হারল পাকিস্তান

Date:

Share post:

টি-টোয়েন্টির পর একদিনের সিরিজেও হারল পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের ২৯২ রান তাড়া করতে নেমে ৯ রান তুলতেই পড়ে গেল পাকিস্তানের তিন উইকেট। সেখান থেকে ৩২ রানে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে রিজওয়ানের দল। তবে পাকিস্তান যে ২০৮ রান পর্যন্ত তাদের স্কোর নিতে পেরেছে সেটি মূলত ফাহিম আশরাফ ও নাসিম শাহর কল্যাণে।
দুজনের ফিফটিতে হারের ব্যবধান কমাতে পারলেও সিরিজ আর বাঁচাতে পারেনি পাকিস্তান।

বুধবার হ্যামিল্টনে দ্বিতীয় একদিনের ম্যাচে কিউয়িদের কাছে ৮৪ রানে হেরেছে পাকিস্তান। ২-০ ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে পুরে নিল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯২ রান তুলেছিল কিউয়িরা। ৭৮ বলে ৯৯ রান করে অপরাজিত থাকেন মিচেল হে। এছাড়া মহম্মদ আব্বাস করেন ৬৬ বলে ৪১ রান। পাল্টা ব্যাট করতে নেমে, ৪১.২ ওভারে মাত্র ২০৮ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। বাবর আজম (১), রিজওয়ানরা (৫) চরম ব্যর্থ। একটা সময় তো ৩২ রানেই পাকিস্তানের পাঁচ উইকেট পড়ে গিয়েছিল। বিপর্যয়ের মুখে জোড়া হাফ সেঞ্চুরি করে কিছুটা মুখরক্ষা করেন ফাহিম আশরফ (৮০ বলে ৭৩) ও নাসিম শাহ (৪৪ বলে ৫১)। কিউয়ি পেসার বেন সিয়ার্স ৫ উইকেট নেন।

 

 

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...