Monday, March 16, 2026

ইন্টার মায়ামিতে মাঠের ধারে মেসির দেহরক্ষী চেউকোর উপস্থিতির ওপর নিষেধাজ্ঞা জারি  

Date:

Share post:

কোনও একজন উৎসাহী হয়তো মাঠে ঢুকে পড়েছেন লিওনেল মেসির স্পর্শ পেতে। আর তাকে ধরতে দৌড়চ্ছেন বিশাল দেহী ইয়াসিন চেউকো। মেজর লিগ সকারে (এমএলএস) এই ছবি নিয়মিত দেখা গিয়েছে। কিন্তু এখন থেকে আর তা দেখা যাবে না। কারণ ম্যাচ চলাকালীন সময়ে মাঠের ধারে চেউকোর উপস্থিত থাকার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর পুরো যুক্তরাষ্ট্রের ফুটবলে বিপ্লব সৃষ্টি করেন মেসি।তার নিরাপত্তাও জোরদার করা জরুরি হয়ে পড়ে। ফলে, তিনি যখনই নিজের বাড়ির বাইরে যান, তখন তার ব্যক্তিগত দেহরক্ষী তাকে আগলে রাখেন। তবে, বর্তমানে সেটা পালন করতে হবে শুধুমাত্র মাঠের বাইরেই। ‘আমাকে আর মাঠে থাকার অনুমতি দেওয়া হচ্ছে না,’ এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন মেসির নিরাপত্তার দায়িত্বে থাকা ইয়াসিন। পাশাপাশি, তিনি একটি গুরুত্বপূর্ণ মন্তব্যও করেছেন। বলেছেন, ‘আমি ইউরোপে সাত বছর লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগে কাজ করেছি। সেখানে মাত্র ছয়জন মাঠে প্রবেশ করেছিল। আমি যখন যুক্তরাষ্ট্রে আসি, গত ২০ মাসে এখানে ১৬ জন মাঠে ঢুকে পড়েছে।’

প্রাক্তন এই সৈনিক ক্ষুব্ধ কণ্ঠে তার অভিজ্ঞতা শেয়ার করে আরও বলেন, ‘এখানে একটি বিশাল সমস্যা রয়েছে, আমি কোনও সমস্যা নই। আমাকে লিওকে সাহায্য করতে দিন। আমি এমএলএস এবং কনকাকাফকে ভালোবাসি, তবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমি কাউকে ছোট করছি না, তবে ইউরোপ থেকে পাওয়া আমার অভিজ্ঞতা রয়েছে।এদিকে আমেরিকার মেজর লিগ সকার কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, মেসির নিরাপত্তার ব্যবস্থার তাদের নিরাপত্তারক্ষীরাই করবে। এর জন্য আলাদা করে কোনও দেহরক্ষী রাখার দরকার নেই।

সবমিলিয়ে মেসির ব্যক্তিগত দেহরক্ষী এখন থেকে এমএলএস বা কনকাচ্যাম্পিয়ন্সের কোনও ম্যাচে মাঠের সাইডলাইনে থাকতে পারবেন না। এই সিদ্ধান্ত ইন্টার মায়ামির জন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। যদিও মেসি এখনও নিরাপত্তারক্ষীদের সুরক্ষায় থাকবেন, তবে মাঠে তার ব্যক্তিগত দেহরক্ষীর অনুপস্থিতি তাকে সম্ভাব্য হুমকির মুখে ফেলতে পারে।

 

 

spot_img

Related articles

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...