Sunday, May 3, 2026

শিশু কন্যাকে যৌন নির্যাতন! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ বিচারকের

Date:

Share post:

শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ! ঘটনায় ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল জলপাইগুড়ি আদালত।

প্রসঙ্গত ২০২১ সালের ১ ডিসেম্বর ওই ব্যক্তি  ছয় বছরের শিশু কন্যাকে ঘরে ডেকে নিয়ে যৌন নির্যাতন করে।পরে বিষয়টি শিশু কন্যার পরিবারের সদস্যরা জানতে পেরে ২ ডিসেম্বর ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এরপর দীর্ঘ চার বছর পর বৃহস্পতিবার  ৯ জন সাক্ষীর সাক্ষ্য  সহ আরও বিভিন্ন রিপোর্টের উপর নির্ভর করে জলপাইগুড়ি পক্সো আদালতের বিচারক রিন্টু শুঁড় অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন এবং ২০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড এবং সেই শিশু কন্যার পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন বিচারক।

আরও পড়ুন – ইন্টার মায়ামিতে মাঠের ধারে মেসির দেহরক্ষী চেউকোর উপস্থিতির ওপর নিষেধাজ্ঞা জারি  

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...