Tuesday, May 19, 2026

আইএসএল সেমিফাইনালের প্রথম পর্বে জামশেদপুরের কাছে মোহনবাগানের হার!

Date:

Share post:

আইএসএল (ISL) সেমিফাইনালের প্রথম পর্বে মোহনবাগান পরাজিত হল জামশেদপুরের কাছে! নিজেদের ঘরের মাঠে ২-১ ব্যবধানে জয় পেল খালিদ জামিলের দল। ম্যাচের অতিরিক্ত সময়ে জাভি হার্নান্ডেজের দুর্দান্ত শটে জামশেদপুর জয় নিশ্চিত করে।

এদিন ম্যাচের শুরুতেই পেনাল্টির সম্ভাবনা তৈরি করেছিল জামশেদপুর , তবে রেফারি কর্নার দেন। ২৪ মিনিটে প্রথম গোল করেন জামশেদপুরের সিভেরিও। ৩৭ মিনিটে সমতা ফেরান মোহনবাগানের জেসন কামিংস দুর্দান্ত ফ্রি-কিকে। ৯১ মিনিটে জাভি হার্নান্ডেজের গোলেই জয় নিশ্চিত হয় জামশেদপুরের।

আসলে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পরেও দীর্ঘক্ষণ ১-১ ছিল ম্যাচের ফল। ম্যাচের একেবারে শেষ দিকে অতিরিক্ত সময়ে জয়সূচক গোল জামশেদপুরের। মাঠের বাঁদিক থেকে ঋত্বিক দাসের ক্রস ধরে বিদ্যুৎগতিতে শট মারেন জাভি হার্নান্ডেজ। ওখানেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। তবে হারলেও ফাইনালে যাওয়ার যথেষ্ট আশা রয়েছে মোহনবাগানের। ম্যাচ শেষে কোচ মোলিনা জানিয়েছেন, টিমের পারফরম্যান্সে তিনি খুশি। ফিরতি লেগে যুবভারতীতে একেবারে অন্য রূপে নামবে সবুজ-মেরুন ব্রিগেড।

জামশেদপুরের কোচ খালিদ জামিল বলেন,আমার খেলোয়াড়রা ম্যাচের গুরুত্ব বুঝেছিল এবং পেশাদারিত্বের সঙ্গে খেলেছে। এখন আমাদের মূল লক্ষ্য দ্রুত রিকভারি করা এবং পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত হওয়া।

 

 

Related articles

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...