সাধারণ মানুষকে বিপদে ফেলে এপ্রিলের প্রথম দিন থেকেই ৭৮৪ টি ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্রের জনবিরোধী সরকার (Government of India)। প্রতিবাদ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার রাজ্যের সমস্ত ব্লক এবং ওয়ার্ডে বিক্ষোভ কর্মসূচি করতে চলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। গত বুধবার নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠক করে মমতা জানান, ৪-৫ এপ্রিল বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে এবং প্রতিটি ওয়ার্ডে তৃণমূলের তরফে সভা এবং মিছিল করে প্রতিবাদ জানানো হবে। পাশে থাকবেন আমজনতাও।সেইমতো শুক্রবার জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচিতে শাসক দলের সব শাখা সংগঠনের অংশগ্রহণ করার কথা রয়েছে।
১ এপ্রিল থেকে ৭৮৪টি ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্র, যার মধ্যে রয়েছে হাইপারটেনশন, ডায়াবেটিসের মতো ওষুধও। দাম বেড়েছে স্টেন্ট-সহ বিভিন্ন কার্ডিয়াক সার্জারির (Cardiac surgery) সামগ্রীরও।একধাক্কায় ওষুধের দাম বেড়েছে ১.৭৪ শতাংশ। ক্ষুব্ধ সাধারণ মানুষ। ওষুধের দাম নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যবিমায় জিএসটি প্রত্যাহারের জন্য কেন্দ্রের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠিও পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পথে নেমে প্রতিবাদে রাজ্যের শাসক দল।

–

–

–

–

–

–
–
–
–
–

