Monday, April 20, 2026

গ্রেফতারি পরোয়ানার পরে এবার থানায় অস্ত্রের নথি জমার নির্দেশ অর্জুনকে

Date:

Share post:

গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল আগেই। এবার ভাটপাড়ার অশান্তিতে বিজেপি (BJP) নেতা অর্জুন সিংকে (Arjun Singh) নোটিশ পাঠাল জগদ্দল থানার পুলিশ। শনিবার দুপুরের মধ্যে মজদুর ভবনের সিসিটিভি ফুটেজ এবং লাইসেন্সপ্রাপ্ত রিভলভারের নথি জমা দিতে বলা হয়েছে অর্জুনকে।

সম্প্রতি ভাটপাড়ায় গুলি-বোমায় অশান্তি ছড়ায়। আহত হন একজন। এই ঘটনায় সরাসরি অর্জুন সিংয়ের (Arjun Singh) বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেতা সোমনাথ শ্যাম। অভিযোগ, ওই ব্যক্তিকে মারধর করে তারপরে গুলি চালানো হয় ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে অর্জুনের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়। একাধিকবার তাঁকে তলব করা হলেও তিনি যাননি। উল্টে তাঁকে মিথ্যে মামলায় গ্রেফতার করে জেলের মধ্যে মেরে ফেলা হতে পারে বলে অজুহাত দিয়েছিলেন অর্জুন। দুষ্কৃতীরা তাঁর বাড়িতেও বোমা ছুড়েছে বলেও অভিযোগ বিজেপি নেতার।

অর্জুনকে গ্রেফতার করতে চেয়ে ব্যারাকপুরের আদালতে আবেদন করে পুলিশ। গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন বিজেপি নেতা। মেলে রক্ষা কবচ। এই পরিস্থিতিতে এখন অর্জুন থানায় যাবেন কিনা সেটাই দেখার।

Related articles

IPL: হাতে চোট নিয়েই খেলছেন বরুণ, কেকেআর সাজঘরে চোখে জল ক্রিকেটারদের

খারাপ সময় কাটিয়ে অবশেষে ছন্দে ফেললেন বরুণ চক্রবর্তী( Varun Chakaravarthy) আইপিএলে শুরু থেকেই সন্দে ছিলেন না তার ওপর...

ISL: বৃষ্টিতে বেহাল মাঠ, ৩ ঘণ্টার ম্যাচ শেষে জয় পেয়ে শীর্ষে বাগান

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নর্থইস্টের বিরুদ্ধে ১-০ গোলে জয় মোহনবাগানের(Mohun bagan), সেই সঙ্গে লিগ শীর্ষে সবুজ মেরুন।  ৯০ মিনিট নয় ...

‘ধর্মগ্রন্থ ছুঁইয়ে ভোট আদায়’, বিজেপির ঘৃণ্য রাজনীতির পর্দা ফাঁস করলেন তৃণমূল নেত্রী

ভোট আদায় করতে নোংরা খেলায় নেমেছে বিজেপি। তারই উদাহরণ তুলে কালনা মীরহাটে জনসভার মঞ্চ থেকে বিজেপির ঘৃণ্য রাজনীতির...

‘এ লড়াই আমি লড়ে নেব’, ভবানীপুরের কর্মিসভা থেকে হুঙ্কার মমতার

দিনভর দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সেরে বিকেলে নিজের ভবানীপুর বিধানসভায় কর্মিসভা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭২ নম্বর ওয়ার্ডের...