Sunday, June 21, 2026

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে গুরুতর চোট পাক ব্যাটার ইমামের

Date:

Share post:

কিউয়িদের কাছে ধরাশায়ী ম্যাচে গুরুতর চোট পেলেন পাক ব্যাটার ইমাম-উল-হক (Imam Ul Haq)। নিউজিল্যান্ডের ২৬৪ রান তাড়া করতে নেমে রান তাড়ার তৃতীয় ওভারে মাথায় আঘাত লাগে ইমামের। রান নেওয়ার সময় যখন তিনি ছুটছিলেন, তখন শর্ট কভারের ফিল্ডারের থ্রো সোজা তাঁর হেলমেটের ফাঁক গলে মুখে এসে লাগে। দ্রুত তাঁকে ‘রিটায়ার্ড আউট’ ঘোষণা করা হয়। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচেও হেরেছে পাকিস্তান। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান। ৪২ ওভারে তোলে ২৬৪ করে কিউয়িরা। জবাবে পাকিস্তানের ওপেনার ইমাম ৭ বলে ১ রানে ব্যাট করছিলেন যখন তখন আঘাত পান পাক ব্যাটার। ‘কনকাশন সাব’ হিসেবে তাঁর জায়গায় নামেন উসমান খান। যদিও পাকিস্তান সেভাবে লড়াই করতেই পারেনি। ইনিংস থেমে যায় ২২১ রানে। ইমামের আঘাত কতটা গুরুতর তা জানা যায়নি।

 

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...