Thursday, May 14, 2026

চিকিৎসার জন্য আর রাজ্যের বাইরে না: প্রতিশ্রুতি বেসরকারি হাসপাতাল সংগঠনের

Date:

Share post:

স্বাস্থ্যক্ষেত্রে রাজ্য সরকার বিনামূল্যে চিকিৎসা পরিষেবা থেকে প্রসূতিদের জন্য হাসপাতালের কাছে থাকার ব্যবস্থা করে চিকিৎসা ব্যবস্থাকেই আমূল বদলে দিয়েছেন। সেই সঙ্গে বেসরকারি চিকিৎসাক্ষেত্রগুলির যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বিশেষ গুরুত্ব রয়েছে, তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একাধিকবার বলেছেন। এবার সেই উদ্যোগে এগিয়ে আসার বার্তা দিলেন প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশন (PNHOA)।

শনিবার কলকাতা প্রেস ক্লাবে ‘স্বাস্থ্য পরিষেবায় আমরাও’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় পিএনএইচওএ-র (PNHOA) তরফে। এই আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে ব্যক্তি, প্রতিষ্ঠান ও প্রশাসনের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে একটি ইতিবাচক পরিবর্তন আনা। জানানো হয়, মূল লক্ষ্য ২০২৬ সালের মধ্যে একটি সমন্বিত এবং আধুনিক স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা, যাতে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য তাদের জেলা বা রাজ্যের বাইরে যেতে না হয়।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা হয় শনিবার। উপস্থিত ছিলেন জুলফিকার মন্ডল, জাহিরুল ইসলাম, শেখ সৈয়দ আশরাফ হোসেন, তাহের শেখ, আব্বাস উদ্দিন, শেখ আব্দুল্লাহ, মলয় পিট, পঙ্কজ মুখার্জী, সঞ্জয় শর্মা ও তাপস কুমার ঘোষ।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...