Saturday, June 20, 2026

লাশের উপর সিমপ্যাথির মার্কেটিং! মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া যোগ্য চাকরিহারাদের

Date:

Share post:

রাজ্যের রাম বাম নেতাদের চক্রান্তে একের পর এক মামলা নিয়োগ প্রক্রিয়ায় বারবার সেই সত্য প্রমাণিত হয়েছে এসএসসিতে (SSC) চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকারাও তা স্পষ্টতেই বুঝে গিয়েছেন রবিবার শহীদ মিনারে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ের পর প্রথমবার জমায়েত করেন তারা আর সেখান থেকে বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা চাকরি হারানো শিক্ষকদের তারা জানান মুখ্যমন্ত্রর  ডাকা সভায় উপস্থিত থাকবেন তাঁরা।

রবিবার শহীদ মিনারে জমায়েত করেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা। তাঁরা স্পষ্ট দাবি করেন, এই রায়ের পর সব রাজনৈতিক দল মরাকান্না কাঁদছে। আমার লাশের উপর দাঁড়িয়ে সিমপ্যাথির (sympathy) মার্কেটিং (marketting) করছে।

আদালতের রায় নিয়ে তাদের প্রশ্ন, বিরোধী শিবিরের রাজনৈতিক দলগুলিকেও দেখেছি। দিলীপ ঘোষ আজই বলেছেন, রায় পুনর্বিবেচনা হওয়া উচিত। নেতা হওয়ার আগে মামলায় যুক্ত ছিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বলেছেন বাঁচানোর রাস্তা আছে। সিপিএম-ও (CPIM) বলেছে অন্যায় হয়েছে। অন্যায় হয়েছে বলেছে শাসকদলও। অন্যায় হয়েছে বলছেন যখন, তার মানে রায়ের বিরুদ্ধেই বলছেন। আদালতের বিরুদ্ধে নয়, রায়ের বিরুদ্ধে বলছি। কারণ যে বিষয় নিয়ে আলোচনাই হল না, তা নিয়ে রায় হয় কী করে?

সেই সঙ্গে সোমবারের নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সমাধানের পথ খোঁজার বৈঠকে যোগ দেবেন বলে জানান তাঁরা। তাঁরা বলেন, রায়ের দিন রাজ্য সরকার বিবৃতি দিল। বলা হল, নেতাজি ইন্ডোরে যেতে। আমরা যাব, অবশ্যই যাব। রাজ্যের প্রধান, মুখ্যমন্ত্রী ডেকেছেন, যাব।

Related articles

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...