Friday, June 26, 2026

উপরাষ্ট্রপতি ভবনে রুক্মিণী, ‘বিনোদিনী’তে মুগ্ধ সস্ত্রীক ধনকড়

Date:

Share post:

রামকমল মুখোপাধ্যায় পরিচালিত রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত ‘বিনোদিনী:একটি নটীর উপাখ্যান’ দেখে উচ্ছ্বসিত উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। বাংলা রঙ্গমঞ্চের সম্রাজ্ঞীর জীবন আর লড়াইয়ের গল্প গত ২৩ জানুয়ারি সেলুলয়েডে মুক্তি পায়। সিনেমায় অসামান্য অভিনয়ের জন্য প্রশংসা করিয়েছেন রুক্মিণী। বাংলার গণ্ডি ছাড়িয়ে মুম্বইতেও এই ছবির রিলিজ হয়। এবার ‘বিনোদিনী:একটি নটীর উপাখ্যান’ (Binodini Ekti Natir Upakhyan) নিয়ে উপরাষ্ট্রপতি ভবনে পৌঁছে গেলেন অভিনেত্রী।

সোশাল মিডিয়া পেজে রুক্মিণী জানিয়েছেন, দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের আমন্ত্রণে ‘বিনোদিনী:একটি নটীর উপাখ্যান’ ছবিটি প্রদর্শিত হয়েছে দিল্লির উপরাষ্ট্রপতি ভবনে। বড়পর্দায় ৭৫ দিন অতিবাহিত করার রেকর্ড গড়ে বিনোদিনীর যাত্রা এখনও অব্যাহত। ‘বিনোদিনী’ মুক্তির পর থেকেই চর্চার শিরোনামে অভিনেত্রী। এবার সস্ত্রীক উপরাষ্ট্রপতির প্রশংসা নিঃসন্দেহে তাঁর অভিনয় ক্যারিয়ারে নয়া পালক জুড়লো। জগদীপ ধনকড় ও তাঁর স্ত্রী সুদেশ ধনকড়ের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘আমি ধন্য, নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। ছবিটি দেখে তাঁরা তাঁদের সুচিন্তিত মতামত ও মুগ্ধতা ব্যক্ত করেছেন। বিনোদিনী দাসীর এই প্রশংসা ও সম্মান অবশ্যই প্রাপ্য। উপরাষ্ট্রপতি ভবনে কাটানো এই সন্ধ্যে আমি আজীবন মনে রাখব। ‘নাট্যসম্রাজ্ঞীর চরিত্র আত্মস্থ করতে অনেক কসরৎ করতে হয়েছে রুক্মিণীকে। তবে যেভাবে দর্শক সিনেমাকে ভালবেসেছে তাতে তিনি সত্যিই আপ্লুত।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...