Friday, June 5, 2026

ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধে পাল্টা হুঁশিয়ারি চিনের

Date:

Share post:

ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শুল্ক যুদ্ধে এবার বিস্ফোরণ। ট্রাম্পের নয়া শুল্ক নীতির জেরে সারা বিশ্বে শেয়ার বাজারে পতন নেমে এসেছে। ট্রাম্প চিনের (China) পণ্যের উপর ৩৪ শতাংশ শুল্ক চাপিয়েছিল। পাল্টা চিনও ইটের বদলে পাটকেলের হিসেবে ৩৪ শতাংশ শুল্ক চাপায়। এই ঘটনায় এবার চিনকে কড়া হুঁশিয়ারি (Warning) দিলেন আমেরিকার প্রেসিডেন্ট।
তার হুঁশিয়ারি, চিনকে মঙ্গলবারের মধ্যে ওই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তা না হলে আরও ৫০ শতাংশ শুল্ক চাপানো হবে চিনের পণ্যে। শুধু তাই নয় চিনের সঙ্গে সব মিটিং বাতিল করা হবে।

পাল্টা হুমকির সুরে বেজিংও জানিয়েছে, ভুলের উপর ভুল করছে আমেরিকা। যা পরিস্থিতি, ট্রাম্প যদি সত্যিই চিনের পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপান, তবে সে দেশের উপর প্রযুক্ত মোট শুল্কের পরিমাণ হবে ১০৪ শতাংশ! সে ক্ষেত্রে আমেরিকার বাজার থেকে কার্যত মুছে যেতে পারে চিনে উৎপাদিত পণ্য।

বেজিঙের তরফে সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে লেখা হয়েছে, যদি আমেরিকা এই ভাবেই চলার কথা ভাবে, তবে চিনও শেষ পর্যন্ত লড়াই করবে। তবে এই লড়াই কী ভাবে লড়া হবে, তা স্পষ্ট করেনি শি জিনপিঙের সরকার।

 

Related articles

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...