Sunday, May 17, 2026

প্ররোচনায় পা দেবেন না: সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষায় দায়িত্ব নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ওয়াকফ সংশোধনী আইনের (WAQF Amendment Act) প্রতিবাদে গোটা দেশ জুড়ে প্রতিবাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ। এই পরিস্থিতিতে বাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সংযত থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। রাজনৈতিক প্ররোচনায় (provocation) পা না দিয়ে বিশ্বাস রাখার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের জঙ্গিপুরে মঙ্গলবার বিক্ষোভ ঘিরে অশান্তির পরিবেশ তৈরি হয়। স্থানীয় বিধায়ক জাকির হোসেনকে (Jaikr Hossain) পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় রাজ্যের তরফে। তবে এবার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে আবেদনে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী।

বুধবার একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ওয়াকফ (WAQF) নিয়ে বাংলায় এমন কিছু হবে না যাতে ভেদাভেদের রাজনীতি হয়। শুধু রাজ্যের মুখ্যমন্ত্রীর (Chief Minister) উপর আশ্বাস রাখার বার্তা দেন তিনি। এই প্রসঙ্গেই ভারত-বাংলাদেশ সীমান্তের অস্থিরতার কথা বলেন তিনি।

ইতিহাস স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী বলেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে কেন্দ্রের বিভেদমূলক রাজনীতি চলতে থাকলেও বাংলায় সেই রাজনীতিকে প্রশ্রয় দেওয়া হয়নি। বাংলার ৩৩ শতাংশ সংখ্যালঘুকে রক্ষা করেছে বাংলার প্রশাসন। স্বাধীনতার পরবর্তী সময়ে যে কাঁটা তারের বেড়া হয়েছিল সেই অনুযায়ী মানুষকে রক্ষা করা তাঁর দায়িত্ব, বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই ওয়াকফ আইনের (WAQF Amendment Act) জেরে বিভিন্ন রাজনৈতিক দল উস্কানির রাজনীতি করছে। সে কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজনৈতিক দলগুলির উস্কানিতে পা দেবেন না। অনেকেই আপনাদের প্ররোচনা (provocative) দিয়ে বলবে জমায়েত করে বিক্ষোভ দেখান। আমি অনুরোধ করব আস্থা রাখুন (keep faith)। যতক্ষণ দিদি আছেন আপনাদের জীবন ও সম্পত্তি রক্ষা করার দায়িত্ব তাঁর।

তিনি আবেদন করেন, বিশ্বাস হারাবেন না। আসুন আমরা বিশ্বাস রাখি। আমরা একচোট থাকলে আমরা সবকিছু জয় করতে পারি।

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...