Saturday, May 16, 2026

লালবাজারে আটক বিজেপির আট বিধায়ক, রাজনৈতিক চিত্রনাট্য কটাক্ষ কুণালের

Date:

Share post:

এসএসসিতে চাকরিহারা শিক্ষক সমাজকে নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি হতাশার মার্কেটিং চালাচ্ছে, এমনটা অভিযোগ করেছিলেন খোদ চাকরিহারা শিক্ষকরা। সেই মন্তব্যকে সত্যি প্রমাণিত করেই বুধবার বিজেপির রাজনৈতিক লালবাজার অভিযান। তাকে ঘিরে ধস্তাধস্তি, আটক। দীর্ঘক্ষণের এই বিজেপির নাটককে রাজনৈতিক চিত্রনাট্য বলে কটাক্ষ শাসকদলের।

যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ ও চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এসএসসির চাকরিহারা শিক্ষকরা রাজ্যের বেশ কিছু জায়গায় অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করে। পুলিশের উপর পরিকল্পিত আক্রমণ চালানো হয়। পাল্টা পুলিশ লাঠিচার্জ করলে তা নিয়ে রাজনীতিতে নামে বিজেপি। রাতারাতি লালবাজারের সামনে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে শামিল হন বিজেপি বিধায়ক শংকর ঘোষ, অগ্নিমিত্রা পালসহ কয়েকজন।

বিজেপি বিধায়কদের বিনা প্ররোচনায় লালবাজারে কলকাতা পুলিশের দফতরের বাইরে হাঙ্গামায় তাঁদেরকে আটক করতে বাধ্য হয় পুলিশ। সাত বিধায়ক আটক হওয়ার পরে আবার বিজেপি বিধায়ক অশোক দিণ্ডা সেখানে হাজির হয়ে অশান্তি তৈরি চেষ্টা করেন। তাঁকেও আটক করা হয়।

শিক্ষক সমাজের স্পর্শকাতর সমস্যায় বিজেপির এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ তৃণমূলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, এই বিষয়টি স্পর্শকাতর। সুপ্রিম কোর্টে ন্যায় বিচার পাননি শিক্ষক শিক্ষিকারা। এই পরিস্থিতিতে আইনি পথে ও শিক্ষকদের নিরাপদ রাখার প্রক্রিয়া চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে রাজনৈতিক চিত্রনাট্য তৈরি করে গন্ডগোল তৈরি করা। ভাঙো, ঢোকো, পুলিশকে মারো। তারপর পুলিশ যখন অ্যাকশন নেবে তখন নাটক শুরু করো।

আরও পড়ুন – জঙ্গিপুরের অশান্তি নিয়ে বিজেপির মিথ্যাচারের পাল্টা দিলেন দেবাংশু

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...