Friday, May 8, 2026

বৃহস্পতির বিকেলে বৃষ্টি ভিজলো দক্ষিণবঙ্গ, আগামী কয়েক ঘণ্টায় দুর্যোগের সতর্কতা জারি

Date:

Share post:

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস মিলিয়ে দিয়ে বৃহস্পতিবার বৃষ্টি ভিজলো কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। ভ্যাপসা গরম থেকে খানিক স্বস্তি পেলেন শহরবাসী। বিধাননগর, উল্টোডাঙ্গা, হাতিবাগান, সল্টলেকে হালকা থেকে মাঝারে বৃষ্টি হয়েছে। আগামী দু-তিন ঘণ্টার মধ্যে মহানগরী ছাড়াও উত্তর- দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, উত্তর দিনাজপুরে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করলো হাওয়া অফিস।

আইএমডির আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত (Somnath Dutta) জানিয়েছেন, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখী সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এদিন বৃষ্টি হয়েছে উত্তরেও। জলপাইগুড়িতে ব্যাপক ঝড় বৃষ্টির জেরে বেশ কিছু জায়গায় গাছ উপড়ে বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হয়েছে। উইকেন্ড পর্যন্ত দুর্যোগের সতর্কতা জারি থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

Related articles

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...

মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল! স্বল্প মেয়াদে নতুন পদ নিয়ে জল্পনা

রাজ্যে নতুন সরকারের শপথ শনিবার। একদিকে যখন রাজনৈতিক পালাবদল, তখনই প্রশাসনিক ক্ষেত্রেও পালাবদলের সম্ভাবনা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ফলতা...

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...

শনিবার রবীন্দ্র জয়ন্তী পালন: মমতার বাড়ির চত্বরেই অনুষ্ঠান

বাংলার ক্ষমতায় আসার পরই বিজেপির ক্ষমতা প্রয়োগের রাজনীতি শুরু। বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে রাজনীতির আসরে প্রশাসন। তাই অরাজনৈতিক...