Tuesday, February 24, 2026

শুক্রবার মোহনবাগান ক্লাব তাঁবু থেকে টিকিট পাবেন সদস্যরা, ম্যাচ ঘিরে চড়ছে পারদ

Date:

Share post:

আগামী ১২ এপ্রিল যুবভারতীতে আইএসএলের(ISL) ফাইনাল। বেঙ্গালুরু এফসির(Bengaluru FC) বিরুদ্ধে নামবে  সবুজ-মেরুন ব্রিগেড। সেই ম্যাচের টিকিট(Ticket) নিয়ে যে উন্মাদনা তুঙ্গে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। তার প্রমাণ গত বুধবারই পাওয়া গেছে। মাত্র দু ঘন্টাতেই শেষ হয়ে গিয়েছিল প্রথম দফার টিকিট। সমর্থকরা পেলেও এখনও পর্যন্ত সদস্যরা কিন্তু টিকিট হাতে পাননি। শুক্রবার ক্লাব তাঁবু থেকেই সদস্যদে টিকিট দেওয়া শুরু হবে। সম্ভবত দুপুর ১টা থেকেই শুরু হতে পারে টিকিট দেওয়া।

ফাইনালের মঞ্চে সবকিছুই এফএসডিলের হাতে। শোনাযাচ্ছে সমর্থকদের জন্য অফলাইনে টিকিটের(Ticket) কোনও ব্যাবস্থা নেই। অনলাইনেই(Online) দেওয়া হবে টিকিট। প্রথম দফা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তবে দ্বিতীয় দফার টিকিট কবে থেকে দেওয়া শুরু হবে তা এখনও জানানো হয়নি। তবে সদস্যদের টিকিট মোহনবাগান(MBSG) ক্লাবের পক্ষ থেকে তুলে রাখা হয়েছে। শুক্রবার থেকেই টিকিট কিনতে পারবেন মোহনবাগান সদস্যরা। ফাইনালের আগে যে টিকিট নিয়ে চাহিদা তুঙ্গে তাও বেশ স্পষ্ট।

এবারের আইএসএলে(ISL) দুরন্ত ফর্মে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট। ইতিমধ্যেই তারা লিগশিল্ড জিতে গেছে। কিন্তু এখনও তাদের কাজ শেষ হয়নি। ফাইনালে পৌঁছনোর পরই সেই কথা জানিয়েছিলেন হোসে মোলিনা(Jose Molina)। ডাবল করতে চান তিনি। গতবার হাবাস পারেননি। এবার হোসে মোলিনা সেটা করতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

সেইসঙ্গে ঘরের মাঠে ম্যাচ। মোহনবাগানের জন্য গলা ফাটাতে প্রস্তুত সমর্থকরাও। সেই কারণেই তো টিকিট আসতে না আসতেই শেষ হয়ে যাচ্ছে। এখন শুধুই ম্যাচ শুরু হওয়ার অপেক্ষায় সকলে।

spot_img

Related articles

প্রথম সমকামী প্রধানমন্ত্রী! কে এই রব জেটেন

এই প্রথম বার কোনও সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস (First Gay Prime Minister) রব জেটেন। ইতিহাস মাফিক দেশের কনিষ্ঠতম...

নাম বদলেও বঞ্চিত বাংলা, আমরা আদায় করে ছাড়ব! কেরালার নাম বদলে গর্জে উঠলেন মমতা

সব বিষয়েই বঞ্চিত বাংলা। সেই কারণে পশ্চিমবঙ্গের নাম বদলের দীর্ঘদিনের আর্জিকে উপেক্ষা করে কেরালার নাম বদলে অনুমেোদন দিল...

জমজমাট ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’, নারকেলের জল দিয়ে বিজয়-রশ্মিকার বিয়ের ওয়েলকাম ড্রিঙ্ক!

হাতে আর মাত্র দু-দিন, তারপরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা (Vijay Deverokonda-Rashmika Mandhana Wedding)।...

ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে খুন! ড্রামে মিলল দেহাংশ

বারবার ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে গুলি করে মারল ছেলে। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউয়ে। তবে...