Saturday, June 27, 2026

দিল্লিতে তাহাউর রানা, NIA দফতরে মুম্বই হামলার মাস্টারমাইন্ডকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি

Date:

Share post:

২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানা (Tahaur Rana) অবশেষে দিল্লিতে। বৃহস্পতিবার দুপুর ২:৪০ মিনিট নাগাদ অভিযুক্তকে নিয়ে রাজধানীর পালামো বিমানবন্দরের অবতরণ করে জাতীয় তদন্ত শাখার বিশেষ বিমান। আপাতত এনআইএর সদর দফতরে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। এরপর দিল্লির তিহার সংশোধনাগারে রাখা হবে রানাকে।

তাহাউর দিল্লি আসার আগেই বিমানবন্দরে উত্তেজনা তৈরি হয়। আগে থেকেই সেখানে মোতায়ন করা হয় পালানো টেকনিক্যাল টিমকে। ইতিমধ্যেই এনআইএ অফিসে উচ্চ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। মেডিক্যাল পরীক্ষার পর আপাতত মুম্বই হামলার মাস্টারমাইন্ডকে পাটিয়ালা হাউস কোর্টে ভার্চুয়ালি হাজির করা হবে। খবর প্রত্যর্পণের সময় মার্কিন আদালতে লিখিতভাবে জমা দেওয়া মামলার ভিত্তিতেই রানার বিচার করবে ভারত। জঙ্গি কার্যকলাপের যুক্ত থাকার অভিযোগে আমেরিকায় গ্রেফতার হওয়ার প্রায় ১৬ বছর পর ভারতে ফেরানো হলো তাহাউরকে।

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...