Friday, April 24, 2026

কাশ্মীরে ওয়াকফ নিয়ে শান্তিপূর্ণ বৈঠকে পুলিশের বাধা! ক্ষোভে ফুঁসছে ধর্মীয় নেতারা

Date:

Share post:

কাশ্মীরে শান্তিপূর্ণ ধর্মীয় বৈঠকে হস্তক্ষেপ করল জম্মু-কাশ্মীর পুলিশ। বুধবার শ্রীনগরে হুরিয়ৎ নেতা মীরওয়াইজ ওমর ফারুকের উদ্যোগে তাঁর বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৈঠকটির আয়োজন করেছিল ধর্মীয় নেতাদের যৌথ সংগঠন মুত্তাহিদা মজলিস উলেমা (এমএমইউ)।

এই বৈঠকে জম্মু, কাশ্মীর এবং লাদাখ থেকে আগত বিশিষ্ট ধর্মীয় নেতারা ওয়াকফ আইন নিয়ে বিস্তারিত আলোচনা করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পুলিশ মীরওয়াইজের বাড়ি ঘিরে ফেলে এবং বৈঠকটি রুদ্ধ করে দেয়। এই ঘটনার তীব্র নিন্দা করে ওমর ফারুক বলেন, “ধর্মীয় নেতারা শান্তিপূর্ণভাবে সংবিধানসম্মত অধিকার প্রয়োগ করতে চেয়েছিলেন। কিন্তু তা দমন করা হয়েছে।”

তিনি আরও জানান, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ওয়াকফ আইনের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, তিনি তাতে পূর্ণ সমর্থন জানান। সেইসঙ্গে জানান, এই আইনের বিরুদ্ধে একটি প্রস্তাব গৃহীত হবে এবং আগামী শুক্রবার জুমার নামাজের পর মসজিদে মসজিদে সেটি প্রচার করা হবে।

এর আগে সোমবার জম্মু-কাশ্মীর বিধানসভায় ওয়াকফ আইন নিয়ে আলোচনা করতে দেওয়া হয়নি বিরোধী দলগুলিকে। স্পিকার আবদুল রহিম রাথেরের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক।

ওয়াকফ আইনের বিরোধিতায় ন্যাশনাল কনফারেন্স এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) জানিয়েছে, তারা সুপ্রিম কোর্টে আলাদা করে মামলা দায়ের করবে। ইতিমধ্যেই ১৫টি মামলা দায়ের হয়েছে এবং আগামী ১৬ এপ্রিল থেকে এই সংক্রান্ত শুনানি শুরু হবে দেশের শীর্ষ আদালতে।

আরও পড়ুন – আইনি প্রক্রিয়াতে চাকরিহারাদের সমস্যা সমাধানে আত্মবিশ্বাসী শিক্ষামন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...