Saturday, May 16, 2026

ওয়াকফ আইনের বিরোধিতায় শহরে প্রতিবাদ মিছিল মন্ত্রীর নেতৃত্বে 

Date:

Share post:

  1. গত কয়েক দিন ধরে কেন্দ্রের সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে লাগাতার সরব হয়েছেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। বেশ কিছু প্রতিবাদ কর্মসূচিও করেছেন। এবার বৃহস্পতিবার মন্ত্রীর নেতৃত্বে ওয়াকফ আইনের প্রতিবাদে কলকাতায় মৌলালি থেকে রামলীলা ময়দান পর্যন্ত সংখ্যালঘু সমাজের একটি মিছিল হয়।

মিছিলের পর মন্ত্রী জানান, ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে এক কোটি মানুষের গণ স্বাক্ষরিত চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো হবে। প্রসঙ্গত, ওয়াকফ আইনের বিরুদ্ধে শুরু থেকেই সংসদে সরব তৃণমূল। সংসদে এই বিল নিয়ে আলোচনার সময়েও নিজেদের অবস্থান বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদেরা।

আরও পড়ুন – রাহুলের চওড়া ব্যাটে ভর করে দ্বিতীয় স্থানে দিল্লি ক্যাপিটালস

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...