Friday, May 15, 2026

রাজারহাটে মাকে কুপিয়ে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে!

Date:

Share post:

রাজারহাট বৈদিক ভিলেজের  (Vaidik Village, Rajarhat) কাছের এক আবাসনে মাকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত ছেলেকে রাজারহাট থানার পুলিশ (Raharhat Police Station) গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মা ছেলে মূলত মালদহের বাসিন্দা। করোনার সময় বাড়ির কর্তার মৃত্যু হলে দুজনে মিলে কলকাতার আবাসনে এসে থাকতে শুরু করেন। প্রত্যেকদিন মা ছেলের মধ্যে ঝামেলা হতো, বলছেন ফ্লাটের অন্যান্য বাসিন্দারা। অভিযুক্ত ছেলে সৌমেন আগে তথ্যপ্রযুক্তি কর্মী ছিলেন। কিন্তু চাকরি চলে যাওয়ার পর বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন।

শুক্রবার সকালে স্থানীয় একটি চায়ের দোকানে গিয়ে অভিযুক্ত মাকে খুনের কথা স্বীকার করেন। দ্রুত আবাসনের নিরাপত্তা রক্ষীকে বলে ফ্ল্যাটে যান এলাকার বাসিন্দারা। পুলিশের খবর দেওয়া হয়। রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবকের মায়ের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপ মরার পরে মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ। যদিও ভ্যানে যাওয়ার সময় তিনি আবার খুনের বিষয়টি অস্বীকার করেন। তাঁর মানসিক অবস্থা কেমন তা জানার চেষ্টা চলছে।

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...