Wednesday, May 13, 2026

সহকর্মী’ রেজ্জাকের প্রয়াণে শোকাহত: সোশ্যাল মিডিয়ায় বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার(Rezzak Mollah) প্রয়াণে শোকাহত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে শোকবার্তায় তিনি জানিয়েছে, “আমার সহকর্মী, আব্দুর রেজ্জাক মোল্লা’র প্রয়াণে আমি শোকাহত ও মর্মাহত। তিনি রাজ্য মন্ত্রিসভায় আমার সহকর্মী ছিলেন। তাঁকে আমি শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। বাংলার গ্রামজীবন, কৃষি-অর্থনীতি ও ভূমি-সংস্কার বিষয়ে তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা ছিল সুবিদিত। তাই একসময় অন্য ধারার রাজনীতি করলেও, মা-মাটি-মানুষের সরকারে তাঁর মিলিত হয়ে যাওয়া ছিল সহজ ও স্বাভাবিক। তাঁর প্রয়াণে বাংলার রাজনৈতিক জীবনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। আমি তাঁর পরিবারবর্গ, অসংখ্য অনুগামী ও শুভানুধ্যায়ীকে আমার আন্তরিক সমবেদনা জানাই।”

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভোগার পর শুক্রবার সকালে ভাঙড়ের বাকড়ি গ্রামে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুর রেজ্জাক মোল্লা(Rezzak Mollah) (৮০)। ১৯৭৭ সালে প্রথম বামফ্রন্ট সরকারের জমানায় ক্যানিং পূর্ব থেকে নির্বাচিত হয়েছিলেন রেজ্জাক মোল্লা। ২০১১ সাল পর্যন্ত সেই কেন্দ্রেরই বিধায়ক ছিলেন। সিপিআইএম-এর দুর্দিনেও হাতছাড়া হয়নি তাঁর এই আসন। বাম আমলে ছিলেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের মন্ত্রী(Minister)। ২০১৪ সালে সিপিআইএম-এর রাজ্য কমিটি রেজ্জাক মোল্লাকে(R দলবিরোধি কাজের অভিযোগে বহিষ্কার করে। ২০১৬ সালে রেজ্জাক তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ভাঙড় থেকে ঘাসফুল শিবিরের টিকিটে বিধায়ক হন। পেয়েছিলেন খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের ভার।

Related articles

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...