Friday, May 15, 2026

শনিবার শহরে কালবৈশাখী পূর্বাভাস, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও উইকেন্ডে দুর্যোগ!

Date:

Share post:

চৈত্রের অস্বাভাবিক গরমের মাঝেই বৃহস্পতিবার থেকে কালবৈশাখীর ঘনঘটায় দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী। যদিও গরম থেকে রেহাই মিলবে না এখনই। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে, শনিবার কলকাতা-সহ জেলায় জেলায় হবে বজ্রপাত সহবৃষ্টি। বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান-সহ ৯ জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত দুর্যোগ চলবে। উইকেন্ডে বৃষ্টি বাড়বে উত্তরেও।

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণেই বাংলায় ঝড় বৃষ্টির পরিস্থিতি। আজ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কালবৈশাখী হতে পারে। বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। কলকাতা, হাওড়া, হুগলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। আগামী কয়েকদিনে তাপমাত্রায় খুব একটা বড়সড় পরিবর্তন দেখা যাবে না। শনি – রবিবার উত্তরের পাঁচ জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...