Saturday, March 14, 2026

চ্যাম্পিয়ন মোহনবাগানকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

যুবভারতীতে উচ্ছ্বাস। বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান(MBSG)। দ্বিমুকুট মাথায় উঠতেই শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের( MAMATA BANERJEE)। এক্স হ্যান্ডেলে নিজের শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী। পিছিয়ে থেকেও এদিন দুরন্ত জয় মোহনবাগানের(MBSG)। কামিন্স এবং জেমি ম্যাকলরেনের(Jamie Maclaren) গোলেই অবশেষে স্বপ্নপূরণ সবুজ-মেরুণ ব্রিগেডের। সেইসঙ্গেই যুবভারতীতে সুরু উচ্ছ্বাস। সবুজ-মেরুণ আবির, মশালে এদিন ঢেকে গেল যুবভারতী স্টেডিয়াম। এবার সামনে সুপার কাপ(super cup)। ক্রিমুকুট হয় কিনা সেটাই দেখার।

এদিন মোহনবাগানের জয়ের পরই সোশ্যাল মিডিয়াতে তাদেরকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “বাংলার দল মোহনবাগানের জন্য আজ আমরা গর্বিত। ইন্ডিয়ান সুপার লিগে ফের একবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনেক শুভেচ্ছা মোহনবাগানকে। এই জয় অসাধারণ। আমরা সকলেই গর্বিত”।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু দিকেই পিছিয়ে পড়েছিল মোহনবাগান। পেনাল্টি আদায় করে দেন জেমি ম্যাকলরেন। জেসন কামিংস(Jason Cummings) গোল করতে কোনও ভুল করেননি। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। শুরু থেকেই গোল করার জন্য মরিয়া হয়ে ছিল মোহনবাগান। সেই জেমি ম্যাকলরেন। আর তাতেই সাফল্য। তাঁর দুরন্ত গোলেই জয় নিশ্চিত হয়ে যায় সবুজ-মেরুন ব্রিগেডের।

এরপর থেকে শুধুই ম্যাচ শেষ হওয়ার অপেক্ষায় সমস্ত মোহনবাগান সমর্থকরা। গ্যালারী থেকে ততক্ষণে আওয়াজ উঠে গিয়েছে জয় মোহনবাগান স্লোগানের। ম্যাচ শেষ হতেই শুরু উচ্ছ্বাস। চ্যাম্পিয়ন দল হিসাবে এদিনই মোহনবাগান পেল ৬ কোটি টাকা পুরস্কার।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...