Sunday, April 26, 2026

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে আমন্ত্রিত ১৪ হাজারের বেশি, ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে মুখ্যসচিব 

Date:

Share post:

অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ মন্দির (Jagannath Temple in Digha) উদ্বোধন করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাজো সাজো রব সৈকত নগরীতে।প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। শনিবার জগন্নাথ মন্দির নিয়ে নবান্নে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)। জানা যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে অন্তত ১৪ হাজার মানুষ উপস্থিত থাকতে পারেন। কমপক্ষে আড়াইশো ভিআইপি থাকবেন বলেও জানা যাচ্ছে। আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।

প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ৩০ এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধন অনুষ্ঠানের কারণে এপ্রিলের ২৭ তারিখ থেকে মে মাসের প্রথম দিন পর্যন্ত সরকারি গেস্ট হাউসগুলোতে কোনও পর্যটক রাখা যাবে না। দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার অধীনস্থ ওই গেস্ট হাউসগুলিতে অতিথিদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। এত মানুষের সমাগমে দিঘার সাধারণ পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকেও সজাগ দৃষ্টি রাখবে পুলিশ। মঞ্চ তৈরি থেকে অনুষ্ঠানসূচি সবকিছু নিয়েই বৈঠকে আলোচনা করেন মুখ্যসচিব।

 

Related articles

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...