Friday, April 3, 2026

মনরেগা নিয়ে সমীক্ষা করা হোক! প্রস্তাব সংসদীয় কমিটির 

Date:

Share post:

মনরেগার অধীনে ১০০ দিনের কাজ প্রকল্পের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে অবিলম্বে সারা দেশে সমীক্ষা করা হোক, মোদি সরকারের কাছে দাবি জানাল গ্রামোন্নয়ন মন্ত্রক সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি৷  একইসঙ্গে এই সংসদীয় কমিটির তরফে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হয়েছে মনরেগার মজুরি বৃদ্ধি নিয়েও৷  সাংসদ সপ্তগিরি উলকার নেতৃত্বাধীন এই সংসদীয় কমিটির সুপারিশ হল, ১০০ দিনের কাজের সময়সীমা বাড়িয়ে অবিলম্বে একটি বছরে ন্যূনতম ১৫০ দিনের কাজের গ্যারান্টি দিক মোদি সরকার৷  একইসঙ্গে কমিটির তরফে দাবি জানানো হয়েছে এই কাজের জন্য ন্যূনতম মজুরির পরিমাণ করা হোক দিন প্রতি ৪০০ টাকা৷ দেশের বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষাপটে মনরেগা প্রকল্পের অধীনে ন্যূনতম কাজের পরিধি ও তার মজুরি বৃদ্ধি করলে উপকৃত হবে দরিদ্র শ্রেণির অগণিত প্রতিনিধি, তাদের জীবনে সামান্য হলেও অর্থনৈতিক সমৃদ্ধি আসতে পারে, সাফ জানানো হয়েছে কমিটির সুপারিশে৷

উল্লেখ্য, ‘সোশাল অডিট’-এর মাধ্যমে সারা দেশে মনরেগা প্রকল্পের বর্তমান অবস্থা খতিয়ে দেখা হলে আগামী দিনে এই প্রকল্পকে আরও কার্যকরী করে তোলা সম্ভব হবে বলে মনে করে কমিটি৷ কমিটিই মনরেগা প্রকল্পে বাংলার বকেয়া টাকা না দেওয়ার জন্য মোদি সরকারের তীব্র সমালোচনা করেছিল৷

আরও পড়ুন – বহিরাগতদের থেকে মন্দির রক্ষার দায়িত্বে মুসলিমরাই, শান্তি ফেরাতে বাড়ল গ্রেফতারি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...