Wednesday, June 24, 2026

মেডিক্লেম নিয়ে অভিযোগ! সমস্যা সমাধানে ১১টি ইনস্যুরেন্স সংস্থাকে তলব রাজ্যের

Date:

Share post:

মেডিক্লেম নিয়ে অসন্তোষ যেন দিন দিন বাড়ছেই। বছরের পর বছর প্রিমিয়াম জমা দেওয়ার পরও যখন প্রয়োজনে হাতেগোনা সুবিধা মেলে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে—তবে কেন এই বিমা? অভিযোগ, জরুরি মুহূর্তে নানা অজুহাতে কম বিল মেটানো, ক্যাশলেস সুবিধা না দেওয়া, কিংবা অতিরিক্ত বিল বানানোর মতো ঘটনা ঘন ঘন ঘটছে। রোগীর আর্থিক ক্ষতি তো হয়ই, মানসিক দিক থেকেও ধাক্কা খান অনেকেই।

এই পরিস্থিতির মোকাবিলায় এবার বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। স্বাস্থ্য বিমায় স্বচ্ছতা ফেরাতে ও দুর্নীতি বন্ধে রাজ্য স্বাস্থ্য কমিশনের উদ্যোগে ২১ এপ্রিল আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে বৈঠকে বসবেন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায়। সেখানে ডাকা হয়েছে দেশের প্রথম সারির ১১টি সরকারি ও বেসরকারি মেডিক্লেম সংস্থার প্রতিনিধিদের।

কমিশন সূত্রে খবর, এই বৈঠকে মূলত দু’দিকের অভিযোগ নিয়ে আলোচনা হবে—একদিকে গ্রাহকদের অভিযোগ, অন্যদিকে কিছু অসাধু নার্সিংহোম ও ব্যক্তির ভুয়ো বিল বানানোর মাধ্যমে সংস্থাগুলোর আর্থিক ক্ষতির কথা। উভয় পক্ষের সমস্যা চিহ্নিত করে সুষ্ঠু সমাধানের পথ খুঁজতেই এই উদ্যোগ।

ডাকা হয়েছে যেসব সংস্থাকে:

• ন্যাশনাল ইনস্যুরেন্স

• ইউনাইটেড ইন্ডিয়া ইনস্যুরেন্স

• নিউ ইন্ডিয়া অ্যাস্যুরেন্স

• ওরিয়েন্টাল ইনস্যুরেন্স

• বাজাজ অ্যালায়েঞ্জ

• নিভা বুপা হেলথ ইনস্যুরেন্স

• আইসিআইসিআই লোম্বার্ড

• স্টার হেলথ অ্যান্ড অ্যালায়েঞ্জ

• আদিত্য বিড়লা হেলথ ইনস্যুরেন্স

• রয়্যাল সুন্দরম

• টাটা এআইজি

রাজ্যের এমন পদক্ষেপে সাধারণ মানুষ কিছুটা হলেও আশার আলো দেখছেন। এবার দেখার, এই বৈঠক থেকে আদৌ কার্যকর কোনও সমাধান উঠে আসে কিনা।

আরও পড়ুন – দলে ফিরছেন ময়াঙ্ক যাদব, এনসিএ থেকে পেলেন ছাড়পত্র

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...