Thursday, May 14, 2026

বিভেদের বিরুদ্ধে লড়াইয়ে আম্বেদকর পথিকৃৎ: ব্রাত্য

Date:

Share post:

গোটা দেশ ফের একবার ধর্মের বিভেদ, জাত-পাতের বিভেদে দীর্ণ। সেই পরিস্থিতিতে ডঃ বি আর আম্বেদকরের (B R Ambedkar) জন্ম দিবস দেশের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। সংবিধান তথা দেশের ঐক্যের প্রতি যাঁরা দায়বদ্ধ তাঁদের কাছে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আম্বেদকর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে সেটাই স্মরণ করিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি বলেন, সনাতনী হিন্দু ধর্মের যে জাত-পাতের (caste system) বিভেদ, ডঃ আম্বেদকর তার বিরুদ্ধে লড়াইয়ে স্মরণীয় নাম। মৃত্যুর এক বছর আগে তিনি বৌদ্ধ হয়েছিলেন। সেটা যত না কোন ধর্মের প্রতি তাঁর টান, তার থেকেও বেশি মনুবাদের বিরুদ্ধে প্রতিবাদ।

প্রকৃত অর্থে ভারতের সংবিধান (Constitution of India) রক্ষা এবং বিভেদের বিরুদ্ধে যে লড়াই তাতে পথপ্রদর্শক বাংলাও। আজও সেই ধারা অক্ষুন্ন রয়েছে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে। সেই কথা স্মরণ করিয়ে ব্রাত্য বলেন, সেই লড়াই এখনও ভারতবর্ষে জারি আছে। আম্বেদকর তার পথিকৃৎ। আমাদের মুখ্যমন্ত্রীও (CM) আম্বেদকর (B R Ambedkar) সম্বন্ধে যে অপপ্রচারের চালানো হয়, তার প্রতিবাদ করেন।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...