Sunday, April 26, 2026

মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলার উসকানি! দুর্গাপুর থেকে ধৃত প্রাক্তন রেলকর্মী

Date:

Share post:

‘এরপর দিদির গাড়িতে হামলা হবে, বেশি দেরি নেই’, সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করে শ্রীঘরে প্রাক্তন রেলকর্মী। ধৃতের নাম বাদল লস্কর। ওঁর উসকানিমূলক মন্তব্যের পরেই রাজ্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘কে এই বাদল? খুঁজে বের করা হোক।’ তারপরেই দুর্গাপুর থানায় দুর্গাপুর মহকুমা আদালতের এক আইনজীবী সুদীপ দেবনাথ লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতেই দুর্গাপুরের অশোক অ্যাভিনিউ থেকে গ্রেফতার হয় বাদল। সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

তৃণমূলের অভিযোগ, ‘ওই ব্যক্তির উসকানিমূলক মন্তব্যের কারণে দুষ্কৃতীরা উৎসাহিত হয়ে মুখ্যমন্ত্রীর প্রাণহানি ঘটানোর উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের যে কোনও জায়গায় যে কোনও সময়ে হামলা করতে পারে। ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

আরও পড়ুন – ভুয়ো ওএমআর শিটে সম্মান নষ্ট: প্রশ্ন তুলে পথে অযোগ্য চিহ্নিত চাকরিহারারা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...