Tuesday, February 24, 2026

হাওলার মাধ্যমে টাকা পাচার! ভুয়ো পাসপোর্ট তদন্তে ৮ জায়গায় ইডি-র তল্লাশি

Date:

Share post:

নথি জাল করে পাসপোর্ট (passport) তৈরীর চক্র কতদূর বিস্তৃত তা কলকাতা পুলিশের তদন্তে আগেই উঠে এসেছে। কলকাতা পুলিশের চার্জশিটে নাম দেওয়া হয়েছে অন্তত ১৩০ দিনের। শুধুমাত্র ভারত নয়, বাংলাদেশের নাগরিকদেরও এই চক্রে যোগ পাওয়া গিয়েছিল। এবার জাল পাসপোর্ট তৈরিতে হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের অভিযোগে রাজ্যের আট জায়গায় তল্লাশিতে কেন্দ্রীয় এজেন্সি ইডি (Enforcement Directorate)।

উত্তর ২৪ পরগনার বিরাটি এলাকায় জাল পাসপোর্ট চক্রের সঙ্গে যুক্ত সন্দেহে মঙ্গলবার সকাল থেকে তল্লাশি চালায় ইডি (ED)। বিরাটির বাঁকড়ার একটি বাড়ি সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী (central force) গিয়ে ঘিরে ফেলা হয়। ওই বাড়িতে প্রায় একবছর ধরে আজাদ মল্লিক নামে এক ব্যক্তি ভাড়া থাকতেন, বলে জানা যায়। তারই ঘরে তল্লাশি চালানো হয়। টাকা লেনদেনের সঙ্গে এই আজাদ মল্লিকের যোগ ছিল, দাবি ইডি-র তদন্তকারী আধিকারিকদের।

পাশাপাশি বেকবাগান এলাকাতেও বেশ কয়েকটি জায়গায় মঙ্গলবার সকাল থেকে তল্লাশি চালানো হয়। বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধ বাড়ির তালা ভেঙে তল্লাশি চালাতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

উত্তর ২৪ পরগনার পাশাপাশি নদীয়াতেও পাসপোর্ট চক্রের এক অন্যতম সদস্যের বাড়িতেও তল্লাশি চালানো হয়। গেদের উত্তরপাড়ার বাসিন্দা অলোক নাথের বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর জাল নথি (fake documents)। দীর্ঘদিন ধরে এই বাড়িতে পাসপোর্ট (passport) তৈরির কাজ চলতো বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রায় দশঘণ্টা গেদের বাড়িতে জেরার পরে গ্রেফতার করা হয় অলোককে।

spot_img

Related articles

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...

সারদা-নারদা থেকে সাম্প্রদায়িক উস্কানি! শুভেন্দুর কুকীর্তি নিয়ে ‘চার্জশিট’ প্রকাশ তৃণমূলের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানাতে এবার সরাসরি ‘চার্জশিট’ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সারদা-নারদা মামলা থেকে...