Sunday, May 17, 2026

চাহালের ঘূর্ণি স্পিনেই শেষ নাইট রাইডার্স, ১০০ রানও করতে পারল না রাহানেরা

Date:

Share post:

যুজবেন্দ্র চাহালের(Yuzvendra chahal) ঘূর্ণি স্পিনেই শেষ নাইট দাপট। পঞ্জাব কিংসকে(Punjab Kings) কম রানের মধ্যে শেষ করেও ম্যাচ জিততে পারল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। যুজবেন্দ্র চাহাল(Yuzvendra chahal) একাই তুলে নিলেন চার উইকেট। সেইসঙ্গেই শেষ পঞ্জাব কিংসের জয়ের রাস্তা প্রশস্ত। নারিন, ডিকক থেকে ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংরা এদিন ডাহা ফেল। কার্যত তাসের ঘরের মতোই ভেঙে পড়ে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইনআপ। ১৬ রানে ম্যাচ জিতে নেয় পঞ্জাব কিংস। ১০০ রানের গন্ডীও টপকাতে পারল না কলকাতা নাইট রাইডার্স।

গত ম্যাচে দুরন্ত বোলিং পারফরম্যান্স দেখিয়ে বড় জয় তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স(KKR)। সিএসকের বিরুদ্ধে জিতে আত্মবিশ্বাসও প্রবল ছিল তাদের। পঞ্জাবের পিচেও যে বোলাররাই নাইটদের প্রধান শক্তি ছিল তা বলার অপেক্ষা রাখে না। তারা সেটা প্রমাণও করেছেন। কিন্তু ব্যাটাররাই যেন সব হিসাব শেষ করে দিল। একমাত্র অঙ্গক্রিস রঘুবংশী(Angkrish Raghubanshi) ছাড়া নাইট শিবিরের কোনও ব্যাটারই এদিন সেভাবে সফল হতে পারলেন না। তাদের দেখে বারবারই যেন মনে হচ্ছিল এই পিচকে ভয় পাচ্ছে তারা। আর তাতেই সব শেষ।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। গতবার তিনিই ছিলেন নাইট রাইডার্স অধিনায়ক। কিন্তু শুরু থেকেই হর্ষিত রানার বোলিংয়ের সামনে এঁটে উঠতে পারেনি পঞ্জাব ব্যাটিং লাইনআপ। হর্ষিত একাই তুলে নিয়েছিলেন ৩ উইকেট। বরুণ চক্রবর্তীও ফিরিয়ে দিয়েছিলেন পঞ্জাবের জশ ইঙ্গলিস এবং গ্লেন ম্যাক্সওয়েলকে। ১১১ রানেই শেষ হয়ে যায় পঞ্জাবের ইনিংস।

সহজ লক্ষ্য কিন্তু শেষটা একেবারেই ভাল হল না কলকাতা নাইট রাইডার্সের। ডিকক(Quinton de kock), নারিনকে(Sunil Narine) শুরুতেই ফিরিয়ে দেন বার্টলেট এবং মার্কো য়্যানসেন। এরপরই মাঠে শুরু যুজবন্দ্র চাহালের(Yuzvendra Chahal) স্পিন জাদু। রাহানে, রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার(Venkatesh Iyer) এবং রিঙ্কু সিং। এই সেরা চার ব্যাটারকেই সাজঘরে ফিরিয়ে দেন তিনি। শেষপর্যন্ত রাসেল আশা জাগালেও, য়্যানসেনের কাছে থামতে হয় তাঁকেও। ১০০ রানের গন্ডীও টপকাতে পারল না কলকাতা নাইট রাইডার্স।

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...