Monday, March 16, 2026

তপ্ত বৈশাখে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের!

Date:

Share post:

নতুন বাংলা বছর শুরু হতে না হতেই ঝড়বৃষ্টির (Rain Strom in South Bengal) সুখবর দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির (hailstorm) সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ দুপুরের পর থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

চলতি সপ্তাহে কালবৈশাখী সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। নববর্ষের প্রাক্কালে কলকাতাসহ শহরতলীর বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হয়েছে। পয়লা বৈশাখ নির্বিঘ্নে নিয়ে কাটলেও বৃহস্পতিবারের পর থেকে রাজ্য জুড়ে দুর্যোগ বাড়বে। লক্ষ্মীবারে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ একটু বেশিই থাকবে।শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় গতিবেগে ঝড় হতে পারে। IMD জানিয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী সপ্তাহ থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ।

 

spot_img

Related articles

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...