Sunday, May 17, 2026

গঙ্গার পাড়ে বিপদ! কলকাতা-সহ পাঁচ জেলায় ভাঙনের কারণ খুঁজতে বিশেষ সমীক্ষা রাজ্যের 

Date:

Share post:

কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় গঙ্গার দুই পাড়ে ক্রমবর্ধমান ভাঙনের কারণ অনুসন্ধানে বিশেষ সমীক্ষার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। হুগলির ত্রিবেণী থেকে পূর্ব মেদিনীপুরের গেঁওখালি পর্যন্ত প্রায় ১১৪ কিলোমিটার জুড়ে গঙ্গা তীরবর্তী এলাকায় এই সমীক্ষা চালানো হবে। সেচ দফতরের উদ্যোগে একটি বিশেষজ্ঞ সংস্থাকে দিয়ে এই সমীক্ষা সম্পন্ন করা হবে, যাতে গঙ্গার পাড় ভাঙনের প্রকৃত কারণ চিহ্নিত করে যথাযথ প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া যায়।

এই সমীক্ষায় গঙ্গা নদী ছাড়াও তার সংযুক্ত বিভিন্ন খাল-নদীর অবস্থাও সরেজমিনে খতিয়ে দেখা হবে। ভাঙনের আশঙ্কাজনক এলাকা চিহ্নিত করা হবে এবং আবহাওয়াজনিত পরিবর্তনেরও বিশ্লেষণ করা হবে। গত ২৫ বছরের আবহাওয়ার রেকর্ড ঘেঁটে দেখা হবে এই ভাঙনের পেছনে কোনও জলবায়ু পরিবর্তন দায়ী কিনা।

মালদা ও মুর্শিদাবাদের ভয়ঙ্কর ভাঙনে রাতারাতি শত শত মানুষ সর্বস্ব হারিয়েছেন। এবার সেই নিঃশব্দ বিপদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের শহরাঞ্চলেও দেখা দিচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি অবিলম্বে পদক্ষেপ না নেওয়া হয়, তবে গঙ্গার জল ঢুকে পড়তে পারে শহরের অভ্যন্তরে, যা বিপর্যয় ডেকে আনতে পারে। এই সমীক্ষার ফলাফলের উপর নির্ভর করেই রাজ্য ভবিষ্যতে গঙ্গার পাড় রক্ষা এবং বিপর্যয় মোকাবিলায় নয়া পরিকল্পনা গ্রহণ করবে। বর্তমানে নবান্নের দৃষ্টি এখন গঙ্গার পাড়েই—আর এক মুহূর্ত দেরি না করে পরিস্থিতি আয়ত্তে আনার উদ্যোগেই সক্রিয় প্রশাসন।

আরও পড়ুন – মুষ্টিমেয় ‘মুর্শিদাবাদের বাসিন্দা’ নিয়ে ভবানী ভবনের সামনে নাটক বিজেপির রাজ্য নেতৃত্বের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...