Sunday, May 10, 2026

হিন্দুরাও সম্পত্তি দিয়েছে ওয়াকফে! নেতাজি ইনডোরে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিভাজন-ভাগাভাগি নয়, বাংলা জোড়ায় বিশ্বাসী। ওয়াকফ ইস্যুতে অনেকে ভাঙতে চাইছে। প্ররোচনা দিচ্ছে অশান্তির। সাম্প্রদায়িক বিভাজনের খেলায় নেমে পড়েছে অনেকে। বাংলার হিন্দু-মুসলিম সম্প্রীতি ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হবে। বাংলার সম্প্রীতি অটুট ছিল, অটুটই থাকবে। বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেনদের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অনেক হিন্দু ওয়াকফ বোর্ডে সম্পত্তি দান করেছেন। অনেক হিন্দু ওয়াকফ বোর্ডের সদস্যও। বাংলায় এভাবেই কাজ হয়। বিজেপিকে এই কথাটা স্পষ্টভাবেই জানিয়ে রাখছি।

মুখ্যমন্ত্রী এরপরই প্রশ্ন তোলেন, আইন পাশে এত তাড়াহুড়োর কী ছিল? আমাদের সাংসদরা অনেক লড়াই করেছেন এই বিল পাশের বিরোধিতায়। কেন্দ্র একতরফাভাবে আইন পাশ করিয়েছে। বিজেপি এই সংশোধনীর মাধ্যমে রাজ্যের ওয়াকফ বোর্ডের ক্ষমতা পেতে চায়। আর কত ক্ষমতা চান আপনারা? এদিনের সমাবেশে ইমাম-মোয়াজ্জেন ছাড়াও ছিলেন সনাতন ব্রাহ্মণ সমাজ থেকে শিখ সংগঠনের প্রতিনিধিরা। এভাবেই এদিন সম্প্রীতির আঙ্গিকে বলেন, রাজ্যের সৌহার্দ্যের পরিবেশ নষ্ট করা যাবে না।

আরও পড়ুন – বাম-বিজেপির চক্রান্ত, তারাই নানা কথা বলছে! চাকরি বাতিল প্রসঙ্গে ফের সরব মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যুদ্ধ থামাতে মরিয়া পুতিন! অবশেষে শান্তি চুক্তির পথে রাশিয়া-ইউক্রেন

অবশেষে থামতে চলেছে রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine War) রক্তক্ষয়ী যুদ্ধ! শনিবার তেমনই ইঙ্গিত দিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir...

মঞ্চে বিজয়, দর্শকাসনে নজর কাড়লেন তৃষা!

তামিলনাড়ুর (Tamil Nadu) রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী (Chief Minister) হয়ে আজ শপথ নিলেন...

চিনের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, বিশ্বকাপে সোনা জিতলেন কোচহীন দীপিকারা

বিশ্ব মঞ্চে সোনালী সাফল্য ভারতীয় মহিলা তিরন্দাজদের। সাংহাইয়ে আয়োজিত দ্বিতীয় পর্বের তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতল ভারতের মহিলা রিকার্ভ...

জ্বলল ৬০ দোকান! বিজেপি ভয় তাড়ানোর প্রতিশ্রুতিকে কটাক্ষ অভিষেকের

নির্বাচনে জয়ের পর থেকে বাংলার শহর থেকে গ্রাম - সব প্রান্তে রাজনৈতিক হিংসার ছবি স্পষ্ট হয়েছে। বিজেপির নেতারা...