Monday, June 8, 2026

ওভারহেডের তারে কলাপাতা ঝুলিয়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ

Date:

Share post:

বুধের পর বৃহস্পতিবারও ভোগান্তির শিকার শিয়ালদহ দক্ষিণ শাখা (Sealdah south division) রেলযাত্রীরা। মহিলা কামরা বাড়ানোর প্রতিবাদে ফের ট্রেন অবরোধ। এদিন সকাল থেকেই ডায়মন্ড হারবার -শিয়ালদহ লাইনের উত্তর রাধানগর স্টেশনে (Uttar Radhanagar Station) বিক্ষোভ শুরু করেন পুরুষ যাত্রীরা। স্তব্ধ হয়ে যায় আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল। শেষ খবর পাওয়া অনুযায়ী পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।

শিয়ালদহ দক্ষিণ শাখায় লোকাল ট্রেনে মহিলা কামরা বাড়ালেও মোট বগির সংখ্যা বাড়েনি। ব্যস্ত সময়ে ভিড় ট্রেনে ভুল করে লেডিস বগিতে উঠলে পুরুষদের হেনস্থার শিকার হতে হচ্ছে। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করা এবং অফিস টাইমে দুটি ট্রেনের মধ্যে দুই সময়ের ব্যবধান কমানোর দাবি নিয়ে লক্ষ্মীবারে সকাল ছটা থেকে লাইনের উপর শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। উত্তর রাজারহাট স্টেশনে অবরোধ ওঠার পর ধামুয়া স্টেশনে ওভারহেডের তারে কলাপাতা দিয়ে ট্রেন চলাচলের বিঘ্ন ঘটানো হয়। এরপর আবার পৌনে দশটা থেকে মগরাহাট স্টেশনে রেল লাইনের উপর কংক্রিটের স্লিপার ফেলে অবরোধ চলছে।

 

Related articles

কল্যাণের পরে এবার ইডি দফতরে শ্রেয়া পাণ্ডে! ‘স্বেচ্ছায় হাজিরার’ সাফাই

সরকারি-বেসরকারি জমি দখল এবং অবৈধ নির্মাণ সংক্রান্ত বে-নিয়মের মামলায় এবার ইডি (ED) দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে (Shreya...

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...