Wednesday, June 24, 2026

বাংলাদেশি চক্রের জাল পাসপোর্ট কেলেঙ্কারি! ফের ইডি হানা রাজ্যে

Date:

Share post:

নকল পাসপোর্ট তৈরির চক্রে বাংলাদেশি যোগসূত্র খুঁজে পেয়ে ফের রাজ্যে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সকাল পাঁচটা নাগাদ নদিয়ার চাকদা থানার অন্তর্গত ঘেটুগাছির নেতাজি বাজার শিবপুরে হানা দেন চারজন ইডি আধিকারিক ও আটজন জওয়ান। লক্ষ্য ছিল দুলাল হালদারের বাড়ি। কৃষক পরিচয়ের আড়ালে বহুমূল্য সম্পত্তির মালিক দুলালের বিরুদ্ধে জাল পাসপোর্ট তৈরির অভিযোগ রয়েছে।

সূত্রের খবর, কলকাতার বিরাটি থেকে ধৃত আজাদ মল্লিক নামের এক বাংলাদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে দুলালের নাম। অভিযোগ, আজাদের হয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরির কারবার চালাতেন দুলাল। তদন্তে উঠে এসেছে, আজাদ কাঁচরাপাড়ার এক ক্যাফে থেকে জাল পাসপোর্ট ও নথি তৈরির কাজ চালাতেন। প্রতিটি পাসপোর্ট তৈরিতে ১২ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিতেন তিনি।

ইতিমধ্যেই আজাদের মোবাইল বাজেয়াপ্ত করেছে ইডি, যেখানে চক্রের সঙ্গে তার সরাসরি যোগাযোগের প্রমাণ মিলেছে। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের এজেন্টদের সঙ্গে আজাদের নিয়মিত যোগাযোগ ছিল।

২০২৩ সালের মাঝামাঝি ভবানীপুর থানায় প্রথম নথিভুক্ত হয় এই কেলেঙ্কারির অভিযোগ। আঞ্চলিক পাসপোর্ট দফতরের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্তে নামে কলকাতা পুলিশ। এখন পর্যন্ত মোট ১৩০ জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেওয়া হয়েছে, যার মধ্যে ১২০ জনই বাংলাদেশি নাগরিক। এই ঘটনায় রাজ্য জুড়ে নড়েচড়ে বসেছে গোয়েন্দা বিভাগ। ইডি সূত্রে জানা গেছে, চক্রটি বহুমাত্রিক ও বহুস্তর বিশিষ্ট, এবং এই চক্রের জাল রাজ্যের সর্বত্র ছড়িয়ে রয়েছে। তদন্ত এখনও চলছে।

আরও পড়ুন – আমি ঠিক সময়ে যাব: মুর্শিদাবাদ নিয়ে জানালেন মমতা, রাজ্যপালকে অপেক্ষা করার আবেদন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...