Thursday, June 4, 2026

ফের ধাক্কা! সিবিআইয়ের মামলায় জামিন পেলেন না পার্থ চট্টোপাধ্যায়

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলায় এবার বড় ধাক্কা খেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন।

আদালত জানায়, চার্জশিট ও প্রাপ্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে স্পষ্ট— এই দুর্নীতিতে সরাসরি জড়িত পার্থ। শুধু তাই নয়, মামলার ‘চক্রান্তের মূল মাথা’ হিসেবে তাঁকেই চিহ্নিত করেছে আদালত। বিচারক আরও বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং এখনই জামিন দিলে তদন্তে প্রভাব পড়তে পারে।

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে জানান, দীর্ঘ দিন হেফাজতে থাকা অবস্থায়  শারীরিক অবস্থার অবনতি হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। এছাড়াও মামলার শুরুর দিকে পার্থের নাম আসেনি, তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়নি। অথচ অন্য অভিযুক্তরা জামিন পেয়ে গিয়েছেন। তবে এই যুক্তিগুলি আদালতের কাছে সন্তোষজনক মনে হয়নি। বিচারক স্পষ্ট জানান, তদন্ত এখনও সম্পূর্ণ নয়, এবং পার্থের জামিনে তদন্ত ব্যাহত করতে পারে।

প্রসঙ্গত, এই মামলার রায় ঘোষণার কথা ছিল ১১ই এপ্রিল, কিন্তু বিচারক অনুপস্থিত থাকায় তা পিছিয়ে যায় ১৭ই এপ্রিল পর্যন্ত। এই মুহূর্তে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেল হেফাজতেই থাকতে হবে বলে জানিয়ে দিয়েছে আদালত।

আরও পড়ুন – বাংলাদেশি চক্রের জাল পাসপোর্ট কেলেঙ্কারি! ফের ইডি হানা রাজ্যে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...