Tuesday, May 26, 2026

বাংলা সম্প্রীতির মাটি! হিংসা না ছড়ানোর আবেদন বঙ্গীয় ইমাম পরিষদের

Date:

Share post:

সংখ্যালঘুদের পাশাপাশি দেশে সংখ্যাগুরুরাও সুরক্ষিত নয়। আর মুসলিমদের সর্বস্ব লুঠ করে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করছে মোদি-শাহ! ওয়াকফ সংশোধনী আইন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে এভাবেই কেন্দ্রকে বিঁধলেন বঙ্গীয় ইমাম পরিষদ-সহ বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন, সংগ্রামী আদিবাসী মঞ্চ, অল ইন্ডিয়া ওয়াকফ প্রপার্টি অ্যান্ড মাইনরিটি ডেভেলপমেন্ট-সহ একগুচ্ছ সংখ্যালঘু সংগঠনের প্রতিনিধিরা। বাংলার মুসলিম সম্প্রদায়কে শান্তির বার্তা দিয়েছেন তাঁরা। বাংলার মাটিতে কোনওরকম সাম্প্রদায়িক হিংসা যাতে না হয়, সেই বিষয়ে সতর্ক করেছেন বঙ্গীয় ইমাম পরিষদের সাধারণ সম্পাদক রইসউদ্দিন পুরকাইত। এদিন তিনি বলেন, ওয়াকফ সংশোধনী বিল-সহ এনআরসি, সিএএ করে মোদি-শাহরা মুসলিমদের দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করছে। এই বিজেপি সরকার সারাদেশে মুসলিম-ফোবিয়া ছড়িয়ে দিয়েছে। বিজেপি রাজ্যগুলিতে মুসলিমরা নানাভাবে আক্রান্ত হচ্ছে। দলিত, আদিবাসীরাও নিস্তার পাচ্ছেন না। তাঁদের জমির অধিকার-সহ সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে সরকার। নকশাল বলে খুন করে দিচ্ছে। অনেকে মনে করছেন, দাঙ্গা লাগিয়ে জিতব হয়তো। সেটা অন্য রাজ্যে হতে পারে, কিন্তু এই সোনার বাংলায় সেটা কখনওই হবে না। কারণ, এটা সম্প্রীতির মাটি। এখানে সনাতনী হিন্দু আর মুসলিমরা ভাই-ভাই।

আরও পড়ুন- রাগে না অনুরাগে? নাড্ডার সব চেষ্টা ব্যর্থ করে বিয়ের পিঁড়িতে বসতে অনড় দিলীপ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ক্ষেত্রে এগিয়ে Zee!

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা (FIFA World Cup Football 2026)শুরু হতে হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। এখনও পর্যন্ত ভারতে সবুজ...

অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ: প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম বুধবার নবান্ন থেকে প্রকাশ করা হবে। যতদিন অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হচ্ছে, ততদিন লক্ষ্মীর...

ছায়ানটের উদ্যোগে নজরুল পুরস্কার ২০২৬, সম্মানিত বর্ষীয়ান শিল্পী অনসূয়া 

কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী (Kazi Nazrul Islam) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতার সাংস্কৃতিক দল ছায়ানট (Kolkata's cultural...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দোতলা বাস উল্টে মৃত ৬, আহত ১৫

উত্তরপ্রদেশের (Utterpradesh) উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৬ এবং গুরুতর জখম প্রায় ১৫ জন। মঙ্গলবার...