Thursday, May 28, 2026

রাগে না অনুরাগে? নাড্ডার সব চেষ্টা ব্যর্থ করে বিয়ের পিঁড়িতে বসতে অনড় দিলীপ

Date:

Share post:

শেষ মুহূর্ত পর্যন্ত বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ে আটকানোর সব রকম মরিয়া চেষ্টা করে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। এমনকী প্রধানমন্ত্রীর দফতর থেকেও দিলীপের কাছে ফোন এসেছে বলে সূত্রের খবর। কিন্তু দিলীপের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, বিয়ের সিদ্ধান্ত থেকে সরছেন না বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি।

বৃহস্পতিবার সন্ধেয় আচমকা দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ের খবর শুনে, হতচকিত হয়ে পড়ে বিজেপিরই একাংশ। তাদের কাছে এ বিষয়ে কোনও তথ্যই ছিল না। অথচ নিউটাউনে দিলীপ ঘোষের বাড়িতে রেজিস্ট্রি বিয়ের ঘরোয়া আয়োজন সারা। শুক্রবার বিকেল তিনটে নাগাদ ‘শুভকাজ’ সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। কিন্তু সংঘ প্রচারক হিসেবে পরিচিত দিলীপ যদি বিয়ে করেন, তাহলে সেটা হবে নিয়ম ভঙ্গ। কারণ প্রচারকরা সংসার ধর্ম পালন করেন না। ফলে ভাবমূর্তি রক্ষা করতে দিলীপকে বোঝাতে মরিয়া সংঘ পরিবার। সুনীল বনসাল থেকে শুরু করে গেরুয়া শিবিরের অনেকেই দিলীপ ঘোষের (Dilip Ghosh) মত বদলানোর চেষ্টা চালিয়েছেন। কিন্তু এখনও নিজের সিদ্ধান্তে অনড় রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

সেটা কি পাত্রী রিঙ্কু মজুমদারের প্রতি অনুরাগে? না কি দলের প্রতি রাগে? দিলীপের ঘনিষ্ট মহলের দাবি, তাঁকে রাজ্য বিজেপির সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া, সর্বভারতীয় সহ-সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া, নিজের কেন্দ্র থেকে সরিয়ে দুর্গাপুরে প্রার্থী করে হারানো- এইসব থেকেই দিলীপের মনে দলের বিরুদ্ধে অভিমানের পাহাড় জমা হয়েছে। দিলীপের মতে, এই সব সময় দল তাঁর পাশে দাঁড়ায়নি। তাহলে এখন তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তে কেন বাধা দিচ্ছে? এখন শুক্রবার বিকেল তিনটেয় কি হয় বাংলার রাজনৈতিক মহল।

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...