Friday, June 19, 2026

ওয়াংখেড়েতে নায়ক উইল জ্যাকস, সাত নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স

Date:

Share post:

দিল্লি ক্যাপিটালসের পর এবার সানরাইজার্স হায়দরাবাদ(SRH)। আবারও একটা দুরন্ত জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স(MI)। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪ উইকেটে ম্যাচ জিতে নিল সূর্যকুমারের(Suryakumar Yadav) দল। উইল জ্যাকসের(Will Jacks) অল রাউন্ড পারফরম্যান্স অবং শেষ মুহূর্তে হার্দির পাণ্ডিয়ার(Hardik Pandya) ঝোরো ইনিংসেই বাজিমাত মুম্বই ইন্ডিয়ান্সের। এই জয়ের সঙ্গেই লিগ টেবিলে সাত নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স। এই ধারা মুম্বই ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। শুরু থেকেই সানরাইজার্স হায়দরাবাদকে চাপে রাখার কৌশল ছিল তাদের। অভিষেক শর্মা শুরু থেকে আক্রমণাত্মক থাকলেও, বাকি ব্যাটাররা এদিন সেভাবে সফল হতে পারেননি। বিশেষ করে ট্রেভিস হেড এবং ঈশান কিষাণ। অভিষেক ২৮ বলে করে ৪০ রান।

শেষের দিকে হেনরিখ ক্লাসেনের ৩৭ রানের সৌজন্যে ১৬২ রানে পৌঁছয় সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এদিন সেরা বোলিং পারফরম্যান্স উই জ্যাকসের(Will Jacks) ৩ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি।

জবাবে ব্যাটিং করতে নেমে ৬২ রানের মধ্যে ২ উইকেটে হারায় মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা এদিনও ইমপ্যাক্ট ক্রিকেটার। ২৬ রান করেন তিনি। বোলিংয়ের পর ব্যাট হাতেও সফল উইল জ্যাকস। সূর্যকুমার যাদবের সঙ্গে ৫২ রানের পার্টনারশিপ গড়েন তিনি। এরপর শেষ মুহূর্তে হার্দিক পান্ডিয়ার ৯ বলে ২১ রানের ঝোরো ইনিংস। আর তাতেই বাজিমাত। ১১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

Related articles

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...