Friday, March 20, 2026

ফ্লোরিডায় বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে মৃত ২ আহত ৫ 

Date:

Share post:

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। ফ্লোরিডার এক বিশ্ববিদ্যালয়ের (University in Florida) প্রাক্তন পড়ুয়া এলোপাথাড়ি গুলি চালানোয় দুজনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর অবস্থায় পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনায় মার্কিন মুলুকে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর গুলিতে অভিযুক্ত জখম হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে এই গুলি চলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পড়ুয়ারা। সেদেশের এক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে আগ্নেয়াস্ত্র হাতে অভিযুক্তকে হেঁটে যেতে দেখা গেছে (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তরুণের নাম ফিনিক্স ইকনার। তিনি সেখানকার এক ডেপুটি শেরিফের পুত্র এবং ওই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন পড়ুয়া। প্রাথমিক অনুমান কুড়ি বছরের ওই যুবক তাঁর মায়ের পুরনো বন্দুক থেকেই গুলি চালিয়েছেন। কিন্তু কেন এই ঘটনা ঘটালেন তা স্পষ্ট নয়।

 

Related articles

আমলা-পুলিশ আধিকারিকদের বদলির হিড়িক, ‘প্রতিহিংসাপরায়ণ’ কমিশনের বিরুদ্ধে হাই কোর্টে তৃণমূল

নিজেদের স্বার্থ চরিতার্থ করতেই রাজ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরে একের পর এক আমলা, পুলিশ আধিকারিকদের বদলি করেই চলেছে...

ডলারের নিরিখে শুক্রবার টাকার দামের সর্বকালীন রেকর্ড পতন!

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে পরল ভারতীয় মুদ্রার (Indian Rupee) উপর। শুক্রবার ডলারের নিরিখে টাকার দামের...

আইপিএলের আগে পন্থকে কড়া বার্তা গোয়েঙ্কার? তারকা পেসারকে নিয়ে সমস্যায় দিল্লি

২০২৫ সালের আইপিএলের নিলামে রেকর্ড দাম দিয়েই ঋষভ পন্থকে (Rishabh Pant )নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka )দল লখনউ।...

বিজেপির ‘অস্ত্র’ কমিশন, কারসাজি ভাঙবে বাংলা: মমতার লড়াইকে সমর্থন জানিয়ে পোস্ট ওমর-কেজরিওয়ালের  

নির্বাচন কমিশনের তুঘলকি আচরণের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমোর লড়াইয়ে পাশে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) ও দিল্লির প্রাক্তন...