Monday, June 15, 2026

শুক্রে দক্ষিণবঙ্গের ৭ জেলায় কালবৈশাখী! ভারী বৃষ্টির সতর্কতা তিন জেলায়

Date:

Share post:

অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে বৃহস্পতির বিকেলে বৈশাখী বৃষ্টি ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather)একাধিক জেলা। শুক্রবারে ও সেই একই পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে এদিন দুই বর্ধমান, ঝাড়গ্রাম, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, দুই মেদিনীপুর এবং হাওড়ায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। সঙ্গে কালবৈশাখীর সতর্কতা তো থাকছেই।

হাওয়া অফিস জানিয়েছে, কালবৈশাখীর সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সকাল থেকেই বীরভূমে দমকা ঝোড়ো বাতাস বইছে। যেদিন ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী দু’দিনে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবারের দুর্যোগে মুষলধারায় বৃষ্টি ভিজেছে কলকাতা ও শহরতলী। চন্দননগর, ব্যান্ডেল, আরামবাগ, তারকেশ্বর-সহ হুগলি জেলার বিভিন্ন অঞ্চলে শিলাবৃষ্টির পাশাপাশি ঝড়ের দাপটে গাছ উপড়ে গেছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে আজও যদিও উত্তরে বৃষ্টির পরিমাণ কমবে। বৃহস্পতিবারের ঝড় বৃষ্টিতে একলাফে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি কমেছে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

 

Related articles

মুখ্যমন্ত্রীর ডাকে পুরসভার অনুষ্ঠান-মঞ্চে ফিরহাদ-মালা, দর্শকাসনে দেবাশিস থেকে কাজরী-অনন্যা

কলকাতা পুরসভার স্বচ্ছ অ্যাপ লঞ্চের অনুষ্ঠান। আর সেটা ঘিরে রাজনীতির রঙ্গমঞ্চ। বিজেপির পাশাপাশি হাজির তৃণমূলের বেসুরোরাও। ছিলেন বাম...

ডিএ-পে কমিশনের ‘খোঁজ’ নেই, স্মার্ট মিটারের পর যোগ দিবসে যোগ বাধ্যতামূলক করল নবান্ন!

DA মেটানো কিংবা নতুন পে কমিশন (Pay Commission) গঠন নিয়ে কোনো হেলদোল নেই। কিন্তু সরকারি কর্মীদের ওপর একের...

রাজস্থানে অভিজিৎ দীপকের ওপর হামলা! অভিযুক্ত বিজেপি 

জয়পুরে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এক ব্যক্তি জনসমাবেশের মাঝখানে অভিজিৎকে চড় মারার...

মোদির সফরের আগে কলকাতাকে সাজাতে কোটি কোটি টাকার উন্নয়ন প্যাকেজ! ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কলকাতা সফর ও আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে শহরজুড়ে (Kolkata) শুরু হল 'স্বচ্ছতা...