Monday, June 15, 2026

দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত বাসে অগ্নিকাণ্ড,আতঙ্কের ঘোর কাটছে না যাত্রীদের 

Date:

Share post:

ব্যস্ত শহরে আচমকাই চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা। বৃহস্পতিবার রাতে কলকাতা থেকে পুরুলিয়ার দিকে যাওয়ার সময় দ্বিতীয় হুগলি সেতুতে (Second Hooghly bridge) একটি যাত্রীবাহী বাসের মধ্যে আগুন লেগে যায়। আতঙ্কিত যাত্রীরা বাস থেকে নামার জন্য হুড়োহুড়ি করতে থাকেন। অনেকে আবার জানলা দিয়ে লাফ মারেন। ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত দমকলের ৪টি ইঞ্জিন পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ব্রিজের গার্ডারে আগুন লাগায় বিদ্যাসাগর সেতুর (Vidyasagar Setu)উপর থেকেই ফুলকি ছিটকে নিচের কয়লা ডিপোতেও আগুন ধরে যায়। বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল স্তব্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন বহু মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রথমে বাসের চাকায় আগুন লাগে। ওই অবস্থায় বাসটি টোল প্লাজার দিকে খানিকটা এগিয়ে যায়। এরপরই আগুন ছড়িয়ে পড়তে থাকলে ড্রাইভার ও কন্ডাক্টার লাফ দিয়ে নেমে পড়েন। প্রাণভয়ে জানলা দিয়ে ঝাঁপ মারেন যাত্রীদের কেউ কেউ। কলকাতা পুলিশ (Kolkata Police) এবং হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) আধিকারিকরা এখানে পৌঁছে নিরাপদে সব যাত্রীদের বাস থেকে নামিয়ে আনতে সক্ষম হয়েছেন। হতাহতের কোনও খবর নেই তবে ব্রিজের বড় ক্ষতি হওয়ার আশঙ্কা থাকছে। কীভাবে আগুন লাগল তার তদন্ত শুরু হয়েছে।

 

Related articles

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...