Wednesday, June 24, 2026

শুভ-র পাশে থাকার বার্তা সৌরভের, সাহায্যের হাত ইস্টবেঙ্গলেরও

Date:

Share post:

শুভ দাস(Shubho Das)। একসময়ে বল পায়ে ময়দানে দৌঁড়েছেন। কিন্তু এখন নিজের দাঁড়ানোটাই তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হঠাত্ একটা স্ট্রোক, সব শেষ করে দিয়েছে শুভ দাসের। খেলেছেন মহমেডান স্পোর্টিং, কালীঘাটের মতো দলের হয়ে। কিন্তু ওখন সেসব থেকে বহু দূরে আগড়পাড়ার শুভ দাস। এমন সময়েই এগিয়ে এসেছে পিআর সলিউশন। তাদের হাত ধরেই শুভর পাশে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)।

বর্তমানে শুভ(Shubho Das) প্রায় শয্যাশায়ী।  একটা দিক পক্ষাঘাতে আক্রান্ত। সংক্রমণ হওয়ায় বাদ গেছে একটি হাত। তার চিকিৎসার বিশাল খরচ। তাই তার চিকিৎসার খরচ যোগাতে পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে পিআর সলিউশন।সেই শুভর জন্যই এবার দড়জা খুলে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও(Sourav Ganguly)। প্রাক্তন ভারত অধিনায়কের বাড়িতেই হল সেই অনুষ্ঠান।

সেখানে শুভর সঙ্গে যেমন দীর্ঘক্ষণ কথা বললেন তিনি। তেমনই শুভর পাশে থাকার বার্তাও দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তিনি জানিয়েছেন, “আমি কখনোই মনে করিনা যে সে বিকলাঙ্গ। আমি তাদরকে বিশেষভাবে সক্ষম মনে করি। হয়ত ফুটবল তাঁর জীবনে থাকবে না, সেতো সকলেরই খেলাধূলা একদিন জীবন থেকে যেতে হয়। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণে মানুষকে খেলা ছাড়তে হয়। স্পোর্টস ছাড়াও জীবন রয়েছে। স্পোর্টস ছাড়াও জীবন অন্যভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। মানসিকভাবে আরও শক্তিশালী হও। আমরা সবাই তোমার পাশে রয়েছি”।

এমন একটা উদ্যোগকে সৌরভ গঙ্গোপাধ্যায় সাধুবাদ জানিয়েছে। শুধুমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়ই নয়। শুভর পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছে ইস্টবেঙ্গল ক্লাবও(Eastbengal)। তাঁর জন্য এদিনই ৫০ হাজার টাকা তুলে দিয়েছে ইস্টবেঙ্গল।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...