Thursday, May 14, 2026

দিল্লিতে দুর্ঘটনা: প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়লো চারতলা বাড়ি, মৃত ৪

Date:

Share post:

উত্তর-পূর্ব দিল্লির মুস্তাফাবাদ এলাকায় (Mustafabad, North East Delhi) শনিবার ভোর রাত পৌনে তিনটি নাগাদ একটি চারতলা বাড়ি ভেঙে অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে দিল্লি পুলিশের তরফে নিশ্চিত করা হয়েছে। জোর কদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের নিচে একাধিকের আটকে পড়ার আশঙ্কা করছে বিপর্যয় মোকাবিলা টিম। এখনো পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। টানা বৃষ্টির কারণেই চারতলা বাড়িটি ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বাড়ি ভেঙে পড়ার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)।

দিল্লির দমকল বিভাগের তরফে আধিকারিক রাজেন্দ্র আটওয়াল জানিয়েছেন, দুর্ঘটনার সময়ে ওই চারতলা বাড়ির ভিতরে অনেকেই ছিলেন। এখনও পর্যন্ত ৮ থেকে ১০ জন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ, দমকলের পাশাপাশি এনডিআরএফের কর্মীরা ও উদ্ধার কাজ চালাচ্ছেন। ভাইরাল ভিডিওতে যেভাবে বাড়ি থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে দেখা গেছে তাতে অনেকেই শিউরে উঠছেন। শুক্রবার থেকে দিল্লিতে এক নাগাড়ে বৃষ্টি এবং বজ্রপাতের জেরেই বিল্ডিং ভেঙ্গে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

 

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...