Sunday, June 7, 2026

উত্তরবঙ্গের আকাশে কালো মেঘ, রবিবার ঝড়-বৃষ্টি চলবে দক্ষিণেও

Date:

Share post:

ছুটির সকালে রোদের দেখা মিললেও যত সময় গড়াবে ততই আকাশ ঢাকা পড়বে কালো মেঘে। দুপুরের পরই ঝড়-বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় কালবৈশাখীর (Thunderstrom) সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হওয়া চলবে দার্জিলিং-সহ উপরের দিকের পাঁচ জেলায়। সোমবার থেকে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

কলকাতা -হাওড়া -হুগলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা কম। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির আরও কমবে। তবে মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে। এদিন কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে। আগামী বুধ -বৃহস্পতিবার নাগাদ পারদ ঊর্ধ্বগামী হয়ে পৌঁছে যাবে আটত্রিশের ঘরে।

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...