Sunday, March 15, 2026

ওয়ার্নারের রেকর্ড ভেঙে আইপিএলে নতুন ইতিহাস বিরাট কোহলির

Date:

Share post:

এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু(RCB)। সেখানেই দুরন্ত ছন্দে রয়েছে বিরাট কোহলি(Virat Kohli)। রাজস্থানের বিরুদ্ধেই শততম টি টোয়েন্টি অর্ধশতরান করেছিলেন। এবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে গড়লেন আরও একটা রেকর্ড। ভেঙে দিলেন ডেভিড ওয়ার্নারের(David Warner) রেকর্ড। আইপিএলে নতুন ইতিহাস তৈরি করলেন প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক। পঞ্জাবের বিরুদ্ধেও দুরন্ত ইনিংস খেলেন বিরাট কোহলি। অপরাজিত থেকেই মাঠ ছাড়লেন তিনি।

এদিন পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫৪ বলে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। শেষপর্যন্ত থেকে ম্যাচ জিতিয়েই সাজঘরে ফিরেছেন বিরাট কোহলি। আর সেইসঙ্গেই আইপিএলে নতুন রেকর্ডেরও মালিক বিরাট(Virat Kohli)। আইপিএলের(IPL) মঞ্চে সর্বোচ্চবার ৫০+ রান করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এদিন ৬৭ তম ৫০+ রান করলেন তিনি। এতদিন এই রেকর্ড ছিল শুধুমাত্র ডেভিড ওয়ার্নারের ঝুলিতে।

পঞ্জাবের বিরুদ্ধে শুরু থেকেই এদিন আক্রমণাত্মক মেজাজে ছিলেন বিরাট(Virat Kohli)। ফিল সল্ট পারেননি। কিন্তু বিরাটের চওড়া ব্যাটে সহজেই ম্যাচ জিতে নিয়েছে আরসিবি। টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই দেশের জার্সিতে টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন বিরাট।

কিন্তু তিনি এখনও যা ফর্মে রয়েছেন, তাতে বিরাট টি টোয়েন্টি খেললেও কিছুই বলার থাকত না। এখনও পর্যন্ত একবারও আইপিএল পাননি বিরাট কোহলি। এবার সেই অপূর্ণ সাধটাই পূরণ করতে চান তিনি। যেভাবে বিরাট খেলছেন, তাঁর হাত ধরে আরসিবি চ্যাম্পিয়ন হলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।

spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...