Tuesday, May 26, 2026

সবুজ ঝড়! এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোড়ালের সমবায়ে জয় পেল তৃণমূল

Date:

Share post:

সবুজ ঝড় দ্য বোড়াল ইউনিয়ন কো-অপারেটিভ ব্যাঙ্কে। বিপুল জয় তৃণমূলের। প্রার্থীই খুঁজে পেল না বিরোধীরা। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই সমবায়ের ৬৯টি আসনে জয় পেল তৃণমূল কংগ্রেস।

১৯৩০ সালে সোনারপুর বোড়াল এলাকায় নিম্নবিত্ত শ্রেণির জন্য এই সমবায় ব্যাঙ্কটি তৈরি হয়। দীর্ঘদিন ধরে সিপিএমের দখলে ছিল এই ব্যাঙ্ক। কিন্তু মানুষের জন্য পরিষেবা ছিল সেই তিমিরেই। দীর্ঘদিন সঠিকভাবে পরিষেবা না পেয়ে মানুষ বীতশ্রদ্ধ  হয়ে পড়েছিলেন। অবশেষে নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নিলেন সাধারণ মানুষ। বিনা প্রতিদ্বন্দ্বিতায়  জয়লাভ করে তৃণমূল কংগ্রেস।

১১ মার্চ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়। নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৮ এপ্রিল। এই সমবায় ব্যাঙ্কের ভোটার সংখ্যা ২০,৬১৬ জন, মোট আসন ৬৯টি। বিরোধীরা প্রার্থী দিতে না পারায় রবিবারই তৃণমূল প্রার্থীদের জয়ী ঘোষণা করা হয় এবং আনুষ্ঠানিকভাবে এদিনই জয়ী প্রার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। জয়ের পর রাজপুর-সোনারপুর পুরসভার কাউন্সিলর নজরুল আলি মণ্ডল বলেন, বাংলার উন্নয়নের যে ধারাবাহিকতা বজায় রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে বিরোধীরা কোনও প্রার্থীই খুঁজে পায়নি।  আগামী দিনে গরিব মানুষের হয়ে কাজ করবে এই সমবায় ব্যাঙ্ক। বিধায়ক ফেরদৌসী বেগম বলেন, এতদিন যাঁরা সমবায়ের দায়িত্বে ছিলেন তাঁরা  কৃষকদের কথা, ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা ভাবেনি। তাই মানুষ তাদের প্রত্যাখ্যান করেছেন। ফলে কোনও প্রার্থীই খুঁজে পায়নি বিরোধীরা। রাজ্য সরকারের একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের উপর মানুষ ভরসা রেখেছেন। তাই এই সমবায়ে বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন – মন্দির উদ্বোধনের ১০ দিন বাকি, দিঘার সমুদ্রে ভেসে এল জগন্নাথ দেবের মূর্তি! 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভারতে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ক্ষেত্রে এগিয়ে Zee!

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা (FIFA World Cup Football 2026)শুরু হতে হাতেগোনা আর কয়েকটা দিন বাকি। এখনও পর্যন্ত ভারতে সবুজ...

অন্নপূর্ণা যোজনা থেকে আয়ুষ: প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম বুধবার নবান্ন থেকে প্রকাশ করা হবে। যতদিন অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হচ্ছে, ততদিন লক্ষ্মীর...

ছায়ানটের উদ্যোগে নজরুল পুরস্কার ২০২৬, সম্মানিত বর্ষীয়ান শিল্পী অনসূয়া 

কাজি নজরুল ইসলামের জন্মজয়ন্তী (Kazi Nazrul Islam) উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল কলকাতার সাংস্কৃতিক দল ছায়ানট (Kolkata's cultural...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দোতলা বাস উল্টে মৃত ৬, আহত ১৫

উত্তরপ্রদেশের (Utterpradesh) উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৬ এবং গুরুতর জখম প্রায় ১৫ জন। মঙ্গলবার...